somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বারটি দেশের মধ্যকার সীমান্তরেখা যা সকল চিরাচরিত প্রথা ভঙ্গ করেছে। তিনটি বোনাসসহ ছবি ব্লগ।

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

’State Border’ কথাটি শুনলেই আমাদের কল্পনায় ভেসে আসে বেশ কিছু জিনিষ; যথা আপাদমস্তক অস্ত্রসজ্জিত প্রচুর নিরাপত্তারক্ষী যারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, দুর্ভেদ্য কাঁটাতারের বেড়া, প্রাণঘাতী বৈদ্যুতিক তার এবং পাসপোর্ট সংক্রান্ত ঝুট ঝামেলা। হুম, এগুলো একেবারে মিথ্যা নয়। তবে সকল দেশের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। পৃথিবীতে এমন কিছু দেশও আছে যাদের সীমান্ত এলাকা দেখলে যে কেউ ভীষণ ভিমরি খাবেন। এসব সীমান্তে না আছে কোন অস্ত্রসজ্জিত নিরাপত্তারক্ষীর পাহারা; আর না আছে কাঁটাতারের বেড়া। শুধুমাত্র একটি সরলরেখা, একটি কফিশপ অথবা একটি রোড ডিভাইডারই দু’টি দেশের মধ্যে সীমানা হিসেবে চিহ্নিত হয়ে আছে।

চলুন দেখা যাক এমন কিছু সীমান্ত।

জার্মানী-চেক রিপাবলিক



ছবিতে দেখুন। এই দর্শনীয় স্থানই জার্মানী এবং চেক রিপাবলিকের সীমান্ত। এক কথায় স্থানটি সত্যিই নয়নাভিরাম।

নরওয়ে-সুইডেন



এক সমান্তরালে ঢালু হয়ে সামনের দিকে চলে যাওয়া বরফাচ্ছাদিত এই রাস্তাটিই নরওয়ে সুইডেনের মধ্যকার সীমান্তরেখা। কেউ ইচ্ছে করলে ছবির লোকগুলোর মত আইস বাইকিং করতে পারেন।

পোল্যান্ড-ইউক্রেন



ছবিটার দিকে ভাল করে তাকান। কিছু দেখতে পেলেন? হ্যা, ভূমিতে বিশেষভাবে অংকন করা এই বিশালাকারের মাছটির একেবারে মধ্যিখান দিয়ে যে দাগের মত একটা রেখা দেখা যাচ্ছে ওটাই দু’দেশের সীমান্তরেখা। দুই দেশ সম্মিলিতভাবে একটি মাছ আঁকিয়ে যেন এটাই বোঝাতে চাইছে যে, তারা পরস্পরের পরিপূরক। একজনকে ছাড়া অন্যজন অসম্পুর্ণ।

সুইডেন-ফিনল্যান্ড


দু’দেশের সীমান্তে একজন গলফ খেলছেন।আর কিছু ব্যাখ্যা করার দরকার আছে?

আর্জেন্টিনা -ব্রাজিল-প্যারাগুয়ে


দুনিয়ার সবচেয়ে মজার সীমান্ত রেখা বোধহয় এটিই। ছবিতে বামে ম্যারাডোনা-মেসির দেশ আর্জেন্টিনা, ডানে পেলে ও ‘সাম্বা’র দেশ ব্রাজিল এবং মাঝে "Heart of South America" খ্যাত প্যারাগুয়ে। আহ! এ যেন তিনটি দেশের মিলনস্থল।

ব্রাজিল-উরুগুয়ে


একটা সাইডওয়াকই এই দু’দেশের সীমারেখা। বামে ব্রাজিল, ডানে উরুগুয়ে।

কানাডা-ইউএসএ


কি অবস্থা দেখুন! একটি ভবন। একপাশে মহাশক্তিধর আমেরিকা অন্যপাশে কানাডা। ফ্লোরে টেবিলগুলো সাজানো আছে সাড়িবদ্ধভাবে। ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে একটা কালো রেখা। এটিই এই দুই দেশের সীমান্ত রেখা। মজার না? Derby Line টাউনের মধ্যে দিয়ে এই সীমান্ত রেখাটি বয়ে গেছে।

বেলজিয়াম-নেদারল্যান্ডস


এটা আরও বেশী মজার। আপনি ঢুকবেন নেদারল্যান্ডে অবস্থিত একটি ক্যাফেতে। আর বের হবেন বেলজিয়াম দিয়ে। সত্যি লা জওয়াব!

নেপাল-চায়না


‘এই কুলে আমি আর ঐ ওই কূলে আমি’। আসলে এভারেস্টের একপাশে নেপাল অন্যপাশে চীন। চীন ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দু দিয়ে গেছে।

জার্মানী-নেদারল্যান্ডস


এটি Eurode Business Center এর একটি ছবি। রুমের দিকে ভাল করে তাকান। ছবিতে দেখা যাচ্ছে রুমের ভেতর দিয়ে ধাতব একটা দাগ টানা আছে। এটিই দু’দেশের সীমান্তরেখা। বামে নেদারল্যান্ডস, ডানে জার্মানী। দু’দেশের সীমান্তেই লেটার বক্স রাখা আছে। তবু চিঠি তার প্রাপকের কাছে পৌছাতে মাত্র এক সপ্তাহ লাগে। হাহাহাহা।

রাশিয়া-ইউএসএ


রাশিয়া এবং আমেরিকার সীমান্তে একটি আইল্যান্ড আছে। আইল্যান্ডটি রাশিয়ার ছুকতকা (Chukotka) এবং আমেরিকার আলাস্কা উভয়স্থান থেকেই ৩৫ কিঃমিঃ দূরে হলেও স্থান দুটির সময়ের ব্যবধান ২১ঘন্টা। আজব!!

চীন-মঙ্গোলিয়া


এই দেশের সীমান্তের মধ্যে ‘বিশেষ’ কিছু নাই। শুধু দুইটি ডাইনোসর চুম্বনরত অবস্থায় আছে। হাহাহা।

--------

দুনিয়াতে যে শুধুমাত্র সৌহার্দ্যপূর্ণ সীমান্তরেখা আছে তাই নয়। বহু সীমান্ত আছে যেগুলো খুবই সংঘাতপূর্ণ। যেমন দক্ষিণ এশিয়া পৃথিবীর অন্যতম একটি সংঘাতপূর্ণ অঞ্চল। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অন্যতম একটি সমস্যা হল সীমান্ত সমস্যা। ব্রিটিশদের অপরিণামদর্শী সীমান্ত বিভাজনই দক্ষিণ এশিয়ার সীমান্ত সংকটের প্রধান কারণ। পাশাপাশি এখানকার সংঘাতের পেছনে বিভিন্ন উপাদান কাজ করছে। যেমন অর্থনৈতিক অস্বচ্ছলতা, দারিদ্রতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে।

বাংলাদেশ-ভারত, ভারত-পাকিস্তান, ভারত-নেপাল, কালাপানি (সীমান্তবর্তী স্থান), ভারত-চীন, ফিলিস্তিন-ইসরাইল, থাই-কম্বোডিয়া ইত্যাদি এরকম আরও অনেকগুলো দেশের সীমান্তই ভীষণ সংঘাতপূর্ণ।

এই বার বোনাস তিনটি দেশের সীমান্ত এলাকার ছবি দিলাম। বিস্তারিত বর্ণনার প্রয়োজন নেই। ছবি কথা বলে।


বাংলাদেশ-ভারত সীমান্ত



ভারত-পাকিস্তান সীমান্ত



ফিলিস্তিন-ইসরাইল সীমান্ত।



সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
মূল লেখার লিঙ্কঃ

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

×