somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবর্তন আসবেই

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্ধ্যায় পুরানা পল্টন থেকে হলে ফিরছিলাম। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ বৃষ্টি বেড়ে যাওয়ায় রাস্তার পাশে দোকানের ছাউনির নিচে দাড়ালাম। ট্রাফিক পুলিশরা ছাতা মাথায় ট্রাফিক কন্ট্রোল করছে।

সিগনালে অনেক গাড়ি দাড়িয়ে আছে। হঠাৎ একটা গাড়ি থেকে ড্রাইভার নেমে এসে ট্রাফিক পুলিশকে বললো, তাদের গাড়িটা যাতে ছেড়ে দেয়া হয়।

পুলিশ উত্তর দিলো, "গাড়িতে গিয়ে বসেন। সময় হলে পুরা রাস্তাই ছেড়ে দিবো।"

তখন ড্রাইভার আবার বললো, "জানেন এটা কার গাড়ি? এটা সচিবের গাড়ি। স্যার গাড়িতে বসে আছে। স্যার আমাদের যেতে দিতে বলেছেন। স্যারের জরুরী মিটিং আছে।"

তখন পুলিশ উত্তর দিলো, "এখানে জ্যামে যারা বসে আছে সবারই জরুরী দরকার আছে। স্যারকে বলবেন, জরুরী মিটিং থাকলে পরের দিন থেকে ১০ মিনিট আগে বের হতে।"

আশেপাশের লোকজনও পুলিশকে সমর্থন জানালো। দুয়েকজন সুযোগ পেয়ে ড্রাইভারকে দুয়েকটা ঝাড়িও দিয়ে দিলো।

মহামান্য সচিবের ড্রাইভার রাগে গজগজ করে করতে গাড়িতে গিয়ে বসলো।

পাওয়ার প্র্যাকটিস্ আমাদের দেশে কমন ব্যাপার হয়ে গেছে। তিনি সচিব বলেই অন্যান্য সব গাড়ি আটকে উনাকে যেতে দিতে হবে। এমন অনেক দেখেছি, সরকারী আমলা বা রাজনৈতিক নেতার গাড়ি অন্যদের জ্যামে ফেলে রংসাইড দিয়ে এ্যাম্বুলেন্সের মতো সাইসাই করে ছুটে যাচ্ছে। ট্রাফিক পুলিশ পারলে মুমূর্ষু রোগীর এ্যাম্বুলেন্স আটকে সেই গাড়ি যেতে দেয়।

অবস্থার পরিবর্তন হচ্ছে। আজকে যেমন ট্রাফিক পুলিশ সচিবকে ভয় না পেয়ে নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করলেন, তেমনি সবাইকেই নিজের জায়গা থেকে শুধু নিজের দায়িত্বটা পালন করতে হবে।

আজকে সচিব পারেনি হুংকার দিয়ে চলে যেতে। একদিন হয়তো কেউ পারবে না ক্ষমতার অপব্যবহার করতে।

পরিবর্তন আসছে, পরিবর্তন আসবে, পরিবর্তন আসবেই।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×