কম্পের ছন্দ
০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছাত্রদল আর ছাত্রশিবির
দিচ্ছে পিলার নাড়া,
বিল্ডিং যেন উঠলো কেঁপে,
রয়না যেন খাড়া।
টের পেয়েছি আজকে আমি,
গল্প নয়তো মিছে।
এক দৌড়ে বের হয়ে,
আসলো সবাই নিচে।
ফেসবুকেতে উঠলো ঝড়,
কম্পটা খুব কিউট।
সেলফি দিলো কম্পের সাথে,
মুখটা করে পাউট।
স্ট্যাটাস অনেক করলো প্রসব,
টের পেয়েছে বলে।
বাকিরা সব আফসোসে মরে,
কেন ঘুমাচ্ছিলো হলে?
লোকেরা সব আড্ডা দিলো,
বাসার নিচে নেমে।
মফিজ সাহেবও যোগ দিলেন,
পুরোই নেয়ে ঘেমে।
হাসতে হাসতে বললেন তিনি,
"জানেন ভাই জানেন?
একটুও আমি ভয় পাইনি
মানেন রে ভাই মানেন।
কত্ত সাহস আমার দেখুন,
নামতে চাইনি মোটে আমি।
বউ শুধু করলো রিকোয়েস্ট,
হাজার হোক, আমি তো স্বামী।"
"বুঝলাম অনেক সাহস আপনার,
ঠিক পেয়েছি প্রমান।
এবার ভাই কাঁধের লুঙ্গি
জায়গা মতোন নামান।"
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন