somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলে কথা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়ো ব্রো, হ্যাপি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। হোয়াট'স আপ, ডুড?

জানেনই তো, আজকে টুয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি। সেলিব্রেট না করলে কি হয়? এই দিনের আলাদা একটা ইম্পরট্যান্স আছে না? আরে ১৯৭১ সালের এই দিনেই তো পাকিস্তানি হানাদার বাহিনী ডার্কনাইটে আমাদের মাম্মি ড্যাডিদের উপর এ্যাটাক করেছিলো। সাতজন বীরশ্রেষ্ঠ রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউল শহিদ হয়েছিলো।

হোয়াটএভার, বিশেষ দিন, বিশেষ প্ল্যান তো আছেই। দাড়ান, আজকের সারাদিনের প্ল্যান আপনাকে বলি।

গতকাল আমার গফ আর আমি সারা মার্কেট খুজে একুশে ফেব্রুয়ারির শপিং করেছি। লটস অব কেনাকাটা। কাপলদের জন্য বান্ডেল অফার ছিলো। অনেক সুন্দর ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়ি। সাদা আর কালো রঙের। বড় বড় করে " অ আ ক খ" লিখা। খুব কিউট ড্রেস।

ও অবশ্য খুব টেনসনে ছিলো যে ওই শাড়ি পরলে ওকে কেমন লাগবে? স্মার্ট লাগবে কিনা? সুন্দর লাগবে কিনা? কারণ ওর বান্ধবীরা অনেকেই অনেক টাকার শপিং করেছে। দামি শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে ছবি তুলে ফেসবুকে আপলোড দিতে হবে। লাইক, কমেন্ট অন্যদের চেয়ে কম পড়লে আবার মানসম্মানের ব্যাপার। আমি বলে দিয়েছি, "তোমাকেই সবচেয়ে বেশি সেক্সি লাগবে। পুরাই পাপিং হট।" এতে সে খুব খুশি হয়েছে।

তো আজকে দুপুরে বের হবো। একসাথে লাঞ্চ করবো। তারপর হাত ধরাধরি করে জার্নি বাই রিকসা। ডেসটিনেসন; পুরো ঢাকা শহর। কুল ম্যান কুল। ও খুব রোমান্টিক তো।

অনেকে অবশ্য এইদিনে সকাল সকাল বের হয়ে শহীদমিনারের দিকে যায়। আমরা যাবো না। আমি আর আমার গফ আবার ভীড় পছন্দ করিনা। শহীদমিনারে খুব ভীড় হবে। এতো ভীড়ের মাঝে ওদিকে যাবার কোন মানেই নেই।

আমাদের অবশ্য একবার শাহবাগ ফুলের দোকানের দিকে যেতে হবে। ওর আবার খুব শখ শাড়ির সাথে ম্যাচিং করে সাদা-কালো রঙের ফুলের রিং মাথায় পরবে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলে কথা।

প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দ্দী উদ্দ্যান, রমনা টমনা ঘুরে তারপর কোথাও হ্যাংআউট করবো। ফাস্টফুড বা চাইনিজ রেস্টুরেন্টে বসবো। একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করার প্ল্যান আছে। আমার গাড়ি থাকলে অবশ্য লংড্রাইভে যাওয়া যেত। হাজার হোক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলে কথা।

ওকে বাসায় পৌছে দিয়ে যাবো আমার বেস্ট বাডিজের কাছে। ফ্রেন্ডরা মিলে পার্টি করবো, অনেক ফান হবে। সবাই মিলে কোন একজনের বাসার রুফটপে বিরিয়ানী রান্না করে খাবো বা গ্রিল চিকেন উইথ নান। ইয়াম্মি ম্যান ইয়াম্মি।

সাউন্ড বক্স টক্স সব আগে থেকেই রেডি আছে। গতকাল রাত থেকেই দেশাত্ববোধক গান, একুশে ফেব্রুয়ারির গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?" পিচ্চি পোলাপান দিয়ে এইসব হাবিজাবি বাজাচ্ছি। এইসব না বাজালে আবার খারাপ দেখা যায়।

ওই মিয়া কই যাও? পার্টি আভি বাকি হে মেরা দোস্ত। আসল জিনিস তো এরপর হবে। দুই বোতল ফরেইন আছে। পুরাই ইন্টারন্যাশনাল জিনিস, ইন্টারন্যাশনাল কোয়ালিটির। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলে কথা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×