somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতিম ছেলে যখন বিয়ের জন্য উপযুক্ত পাত্র

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবা যেদিন মারা গেলো পরদিন রাতে পরিচিত এক মেয়ে আমাকে ফোন করলো। কুশল বিনিময়ের পর বললো,

- আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার একটু সময় হবে?
- হুম হবে। বলো
- আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনার মতামত কি?
- এখন কি এসব কথা বলার সময়?
- না, এক্ষুনি বলতে হবে।
- আমি চাইনা।
- কেন?
- আমি কোন কারণ ব্যাক্ষা করতে চাচ্ছিনা।
- না, বলতে হবে।
- তাহলে বলো, আমাকে বিয়ে করতে চাওয়ার কারণ কি।
- আপনার মা নেই, বাবাও নেই। বোনদের বিয়ে হয়ে গেছে। আপনার ঈদ করতে যাবারও কেউ নেই। তাই চাচ্ছি আপনার পাশে থাকতে। ঈদের সময় আপনাকে আমাদের বাসায় নিয়ে আসবো। আম্মুকে আপনার কথা বলেছি।
- আসলে এসব বিষয়ে হুট করে কোন কথা বলা ঠিক না। তুমি ভেবে দেখো, এটা আমার প্রতি তোমার সহানুভূতি, এটা ভালোবাসা না। কিছুদিন পর আমিও একটু ধাতস্থ হয়ে উঠবো, তোমার সহানুভূতিও কমে আসবে। তখন তোমার মনে হবে, আবেগের বশে কি বলে ফেললাম।
- আমার আবেগ ক্ষণিকের না। আর সত্য কথা হলো, এতিম ছেলে আমার খুব ভালো লাগে।
- এতিম ছেলে ভালো লাগে! কেন?
- কারণ ওদের যাওয়ার কোন জায়গা থাকে না। আমাকে ফেলে কখনো চলে যাবে না।
- এরকম মেন্টালিটি থাকা ঠিক না। তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, আমার সাথে এরকম কথা বলেছো, ঠিক আছে। কিন্তু, ভবিষ্যতে ভুলেও এরকম কথা আর কাউকে বলবে না। অন্যরা তোমাকে খুব খারাপ আর স্বার্থপর ভাববে। আড়ালে বা সামনেই গালি দিবে।
- আপনিও কি আমাকে তাই ভাবছেন?
- সেটা তোমার জানার প্রয়োজন নেই।
- তাহলে, আপনার উত্তর কি "না"?
- হুম, না।
- আপনি কি একটু ভেবে দেখবেন? আমি কছুদিন পর আবার ফোন করি?
- এ বিষয়ে আর ফোন না করাই ভালো। আর কয়েকদিন পর ফোন করলেও আমি একই কথা বলবো।
- আচ্ছা। পরে আমি বিয়ে করে ফেললে, আপনার কষ্ট হবে নাতো?
- না, বিয়ে করো। তবে আমার সাথে রাগ করে হুট করে বিয়ে করে ফেলোনা।
- সেটা নিয়ে আপনার ভাবতে হবে না।
- আচ্ছা, ভাববো না। আল্লাহ্ হাফেজ।

খট্ করে লাইনটা কেটে গেলো। মানুষের মানুষিকতা দেখে আমি অবাক হই। আর আমার মানুষিকতা দেখে ইনারা অবাক হয়। তারা ভাবে, মানুষ এতো খারাপ হয় কিভাবে। আমিই মনে হয় খারাপ।

(সম্পূর্ণটাই সত্য ঘটনা। শুধু অগোছালো কথাগুলো একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি।)
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×