somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন একজন মাস্টার্স ছাত্র সরকারী সুইপার হবে?

১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে সরকারী চতুর্থ শ্রেণীর কিছু চাকরির পরীক্ষার গার্ড দেয়ার সুযোগ হয়েছিলো। চতুর্থ শ্রেণী বলতে, নার্স মিডওয়াইফ, ড্রাইভার, আয়া, সহকারী বাবুর্চি, পরিচ্ছন্নতাকর্মী এসব আরকি! চাকরির যোগ্যতা ছিলো হয়তো অষ্টম শ্রেণী পাশ। যারা পরীক্ষা দিতে এসেছিলো তাদের দিকে তাকালেই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

তো যখন পরিচ্ছন্নতাকর্মীদের পরীক্ষা চলছিলো তখন এক ছেলের দিকে আমার নজর পড়লো। সুন্দর আয়রন করা শার্ট, প্যান্ট ইন করে পরা, চোখে চশমা। বেশ ভদ্র, মার্জিত চেহারা। যথেষ্ট শিক্ষিত বলেই মনে হয়। আমি কোন চাকরিকেই ছোট করছি না, তবে পরিচ্ছন্নতাকর্মী বলতে কিন্তু সুইপার বা ঝাড়ুদারই বোঝায়। এই ছেলে ঝাড়ুদার পোস্টের জন্য পরীক্ষা দিতে এসেছে আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না।

ছেলেটা যখন পরীক্ষা শেষে ওএমআর শীট জমা দিয়ে বের হলো, তখন ওর সাথে কথা বলার একটু কৌতুহল হলো আমার। পেছন থেকে ডাক দিলাম।

- এই যে, একটু দাড়ান। আপনার সাথে একটু কথা আছে।
- জ্বী, স্যার।
- আপনি কি করেন?
- পড়াশোনা করছি পাশাপাশি একটা চাকরি করছি।
- কি চাকরি?
- একটা ক্লিনিকে।
- আর কিসে পড়ছেন?
- ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রিলি মাস্টার্স পড়ছি।
- আপনি মাস্টার্সের ছাত্র তাহলে এই চাকরির পরীক্ষা দিলেন কেন?
- কি করবো, স্যার? সরকারী চাকরি তো হয়না।
- সরকারী চাকরি কি করতেই হবে? অন্য চাকরিতে কি বেতন দেয়না?
- দেয় কিন্তু মানুষ তো শুধু সরকারী চাকরিকে মূল্যায়ন করে।
- তাই বলে মাস্টার্স পাশ এক ছেলে সুইপার হবেন?
- তাহলে আর কি করবো, স্যার?
- দেখেন চাকরি পাওয়া কঠিন আমি জানি। এক বছর, দুই বছর সময় লাগতে পারে। ভালো চাকরির চেষ্টা করেন। হবে ইনশআল্লাহ্। হোক সরকারী বা বেসরকারী।
- ঠিক আছে, স্যার। দোয়া করবেন।
- বেস্ট অব্ লাক।

শুধু এই ছেলেটা না, এরকম আরোও অনেককে দেখেই মনে হলো এরা আর যাই হোক বাবুর্চি বা ঝাড়ুদার পদের জন্য এদের আবেদন করা উচিৎ নয়। গ্র্যাজুয়েট বা পোস্ট- গ্র্যাজুয়েট করা মানুষ, সরকারী চাকরিই করতে হবে। হোক তা সুইপার কিংবা আয়া।

সরকারী চাকরিতে কি মধু আছে, সরকারী চাকরি কি রসগোল্লা আল্লাহ্ই ভালো জানেন।
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

×