somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা প্রচলিত যুক্তাক্ষর বানানের নিয়ম

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৮ সালে যখন প্রথম ফেসবুক চালাতাম, তখন হাতে গোনা কয়েকজন বাদে সবাই বাংলিশ লিখতো। কিন্তু গত কয়েক বছরে এ্যান্ড্রয়েড মোবাইলের সহজলভ্যতা, অভ্র, রিদ্মিক সহ ব্যবহারবান্ধব এ্যাপের কল্যাণে বাংলা বর্ণে লেখালেখির একটা জোয়ার বয়ে গেছে। বাংলা বর্ণে স্ট্যাটাস দেখতে খুব ভালো লাগে। কিন্তু পরিচিত, অপরিচিত অনেকেই বাংলা বানানের কিছু কঠিন কঠিন নিয়ম না জানায় বেশকিছু ভুল করে, যা দৃষ্টিকটু। এসব ভুলের জন্য সুন্দর স্ট্যাটাসগুলো তাদের সৌন্দর্য হারায়। বেশি ভুলগুলো হয় যুক্তাক্ষর লিখতে গিয়ে। তাই বহুল প্রচলিত কিছু যুক্তাক্ষরের নিয়ম লিখে দিচ্ছি।
মনে করেন কেউ "ছাত্রছাত্রী" লিখবে। এখন 'ত্র' আর 'এ' একরকম দেখায়, লিখে ফেলছে "ছাএছাএী" "ছায়েছায়ী"। বানানটা হবে, ছাত+র; ছাএ না।
তেমনি,
বিজ্ঞান কিন্তু বিগ্গান না। এটা হবে বিজ+ঞান।
জ্ঞান = জ+ঞান
অঞ্জন = অঞ+জন (ন+জ নয়)
চঞ্চল = চঞ+চল (ন+চ নয়)
কৃষ্ণচূড়া = কৃষ+ণচূড়া (ষ+ঞ নয়)
অক্ষয় = অক+ষয় (ক+খ নয়)
ব্রাহ্মণ = ব+রাহ+মণ
দ্বীপ = দ+বীপ
মৃন্ময় = মৃণ+ময় (ন+ম নয়)
আলিঙ্গন = আলিঙ+গন
অভ্র = অভ+র
রিদ্মিক = রিদ+মিক (দ+ন নয়)
অঙ্কন = অঙ+কন
বৃদ্ধ = বৃদ+ধ
ডিসেম্বর = ডিসেম+বর
ফাল্গুন = ফাল+গুন
গুণ= গ ু ণ
আত্মা = আত+মা
পাণ্ডিত্য= পাণ+ডিত+য
প্রস্তুত = প+রস+তুত
পরস্পর = পরস+পর
বঞ্ছনা = বঞ+ছনা
মুখস্থ = মুখস+থ (স+হ নয়)
ইনবক্স = ইনবক+স (ক+র নয়)
উত্তর = উত+তর (উওর নয়)
গ্রীষ্ম = গ+রীষ+ম (তবে উচ্চারণটা গ্রীস্য)
ভাষা হোক প্রাঞ্জল, নির্ভুল।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ২:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×