somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলে কথা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়ো ব্রো, অ্যাডভান্স হ্যাপি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। হোয়াট'স আপ, ডুড?

জানোই তো, কালকে টুয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি। সেলিব্রেট না করলে কি হয়? আফটার অল, এই দিনের আলাদা একটা ইম্পরট্যান্স আছে না? আরেহ, ইন দ্য ইয়ার নাইন্টিন সেভেন্টিওয়ান, এই দিনেই তো পাকিস্তানি হানাদার বাহিনী ডার্কনাইটে আর্মস নিয়ে, আমাদের মাম্মি ড্যাডিদের উপর এ্যাটাক করেছিলো। সাতজন বীরশ্রেষ্ঠ রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউল তাদের লাইফ সেক্রিফাইজ করেছিলো। দেশের জন্য ব্লাড দিয়েছিলো।

হোয়াটএভার, বিশেষ দিন, বিশেষ মানুষকে নিয়ে বিশেষ প্ল্যান তো আছেই। ওয়াইট, কালকের সারাদিনের প্ল্যান তোমাকে ডেসক্রাইব করি।

গতকাল আমার গফ আর আমি সারা মার্কেট খুঁজে একুশে ফেব্রুয়ারির শপিং করেছি। লটস অব কেনাকাটা। কাপলদের জন্য বান্ডেল অফার ছিলো। অনেক সুন্দর ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়ি। সাদা আর কালো রঙের। বড় বড় করে "অ আ ক খ" লিখা। খুব কিউট ড্রেস।

ও অবশ্য খুব টেনসনে ছিলো যে ওই শাড়ি পরলে ওকে কেমন লাগবে? স্মার্ট লাগবে কিনা? সুন্দর লাগবে কিনা? কারণ ওর বান্ধবীরা অনেকেই অনেক টাকার শপিং করেছে। দামি শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে ছবি তুলে ফেসবুকে, ইন্সটাগ্রামে আপলোড দিতে হবে। লাইক, কমেন্ট অন্যদের চেয়ে কম পড়লে আবার মান-সম্মানের ব্যাপার। আমি বলে দিয়েছি, "তোমাকেই সবচেয়ে বেশি সেক্সি লাগবে। পুরাই পাপিং হট।" এতে সে খুব খুশি হয়েছে। আমিও খুব এক্সাইটেড, ম্যান।

তো কাল দুপুরে বের হবো। একসাথে লাঞ্চ করবো। তারপর হাত ধরাধরি করে জার্নি বাই রিকসা; হুড তোলা থাকবে, পাশাপাশি এই কিছুক্ষণের জন্য সে লিপস্টিকও মুছে ফেলবে। আমার গায়ে সাদা পাঞ্জাবি; বুঝোই তো। ডেসটিনেসন; পুরো ঢাকা শহর। কুল ম্যান কুল। ও খুব রোমান্টিক তো। আর আজকাল এসব কে না করে, হুম?

অনেকে অবশ্য এইদিনে সকাল সকাল বের হয়ে শহীদ মিনারের দিকে যায়। আমরা যাবো না। আমি আর আমার গফ আবার ভীড় পছন্দ করি না। শহীদ মিনারে খুব ভীড় হবে। এতো ভীড়ের মাঝে ওদিকে যাবার কোন মানেই নেই।

আমাদের অবশ্য একবার শাহবাগ ফুলের দোকানের দিকে যেতে হবে। ওর আবার খুব শখ শাড়ির সাথে ম্যাচিং করে সাদা-কালো রঙের ফুলের ঝুপড়ি মাথায় পরবে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলে কথা। সে শহীদ মিনারে যাবে না ঠিকই, তবে নিজেই একটা চলন্ত শহীদ মিনার সেঁজে ঘুরে বেড়াতে চায়।

প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দ্দী উদ্দ্যান, রমনা-টমনা ঘুরে তারপর কোথাও হ্যাংআউট করবো। ফাস্টফুড বা চাইনিজ রেস্টুরেন্টে বসবো; ঢাকায় আজকাল রুদ্ধদ্বার বৈঠকের অনেক জায়গা হয়েছে। একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করার প্ল্যান আছে। আমার গাড়ি থাকলে অবশ্য লংড্রাইভে যাওয়া যেতো; জাম্পিং কারের কথা কে বা জানে! হাজার হোক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলে কথা। এছাড়া আজকাল, ভ্যালেন্টাইনস ডে আর একুশে ফেব্রুয়ারি তো একই কথা। একটা রঙ্গিন ভালোবাসা দিবস, আরেকটা সাদাকালো; এইতো পার্থক্য।

ওকে বাসায় পৌছে দিয়ে যাবো আমার বেস্ট বাডিজের কাছে। ফ্রেন্ডরা মিলে পার্টি করবো, অনেক ফান হবে। সবাই মিলে কোনো একজনের বাসার রুফটপে বিরিয়ানী রান্না করে খাবো বা গ্রিল চিকেন উইথ নান। ইয়াম্মি ম্যান ইয়াম্মি।

সাউন্ড বক্স টক্স সব আগে থেকেই রেডি আছে। ডিজে পার্টি থকবে। আর আজকে থেকেই দেশাত্ববোধক গান, একুশে ফেব্রুয়ারির গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?" পিচ্চি পোলাপান দিয়ে এইসব হাবিজাবি বাজাচ্ছি। এইসব না বাজালে আবার খারাপ দেখা যায়।

ওই মিয়া কই যাও? পার্টি আভি বাকি হে মেরা দোস্ত। আসল জিনিস তো এরপর হবে। দুই বোতল ফরেইন আছে। পুরাই ইন্টারন্যাশনাল জিনিস, ইন্টারন্যাশনাল কোয়ালিটির। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলে কথা।

চিয়ার্স হবে ম্যান, চিয়ার্স।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×