somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন বেড়াই একা পাইন বনে

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৌসুমী হওয়া লাগে আমার মনে

আহা! কী আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে। কত শোভা চারিপাশে। একাকীত্বের মুর্চ্ছনায় মন খুশীতে আত্মহারা। ইট, কাঠ, পাথরের দেয়ালের বাঁধন ছেড়ে হয়েছি স্বাধীন। ভবঘুরের বেশে মনে হয় মূলুক ছেড়ে চলে যাই বহুদূর, অচিনপুর। যেখানে দুঃখ নেই, কষ্ট নেই। আছে চির সজীবতা, সোনালী সুখ। অচিনপুর বলে আদৌ কী কিছু আছে? না থাকলেই বা কী? সত্তুর দশকের মাঝামাঝি সময়ে হেমন্ত মুখুজ্জের গাওয়া গানটির কয়েক লাইন সুরের সাথে তাল মিলিয়ে আনমোনা হয়ে গুন গুন করতে করতে নয়নাভিরাম দৃষ্টিনন্দন বনের গহীনে সরু মেঠোপথ ধরে হাঁটতে থাকি সোনালী স্বপ্নকে সঙ্গী করে। হেমন্ত মুখোপাধ্যায় সুরটি নিয়েছিলেন আমার ভীষণ প্রিয় একটি গান থেকে,

Strawberries, cherries and
an angel's kissing in spring
my summer wine is really
made from all these things








রঙ-বেরঙের চোখ জুড়ানো ফুল, পাখি, উদ্ভিদ ইত্যাদি এবং সবুজ গাছের সমারোহ, জলাশয়ের টলমলে জল স্মৃতি পটে এঁকে দিল নতুন এক জগৎ। চিত্ত ভরে উঠতে থাকে প্রফুল্লতায়।





ঈশ্বর প্রদত্ত প্রকৃতিতে যেমন শাসন আছে তেমনি সৌন্দর্য্যও আছে। প্রকৃতির এই অভিপ্রায়, যাতে শাসন চলে গিয়ে সুন্দরের বিস্তার হয়। শাসনের রাজদণ্ড কেড়ে নিয়ে সৌন্দর্য্যের মাথায় রাজছত্র ধরাই প্রকৃতির চরম উদ্দেশ্য। প্রকৃতি যদি নিষ্ঠুর শাসনপ্রিয় হত, তাহলে সৌন্দর্য্যের আবশ্যকই থাকত না। তাহলে প্রভাত মধুর হত না, ফুল মধুর হত না, ইত্যাদি।







মোদ্দা কথা যে, আমরা বাইরে যেমনই হই-না কেন, আমরা বাস্তবিকই সুন্দর। সে জন্য প্রাকৃতিক সৌন্দর্য্যের সাথেই আমাদের যথার্থ ঐক্য দেখতে পাই। এই প্রাকৃতিক সৌন্দর্য্য-চেতনা সকলের কিছু সমান হয়। যার হৃদয়ে যত সৌন্দর্য্য বিরাজ করছে, সে ততই সৌন্দর্য্য উপভোগ করতে পারে। প্রকৃতির সুন্দরের সাথে তার নিজের ঐক্য ততই সে বুঝতে পারে ও ততই সে আনন্দ লাভ করে। আমরা যে প্রকৃতি এত ভালবাসি তার কারণ আর কিছু নয়, প্রকৃতির সাথে আমাদের হৃদয়ের গূঢ় একটা ঐক্য আছে। যে সৌন্দর্য্য প্রকৃতি হয়ে ফুটেছে সে সৌন্দর্য্যই অবস্থাভেদে আমাদের হৃদয় থেকে বিকশিত হয়েছে; সে জন্য প্রকৃতিও আমাদের হৃদয় চাইছে, আমরাও প্রকৃতিকে আমাদের হৃদয়ের মধ্যে চাইছি। মনের মধ্যে বার বারই একটি ভাবনা জাগছে যে, আমরা এক পরিবারের লোক, তবে কেন অবস্থান্তর নামক দেয়ালের আড়ালে পর হয়ে বাস করছি? পরস্পরকে সর্ব্বতোভাবে কাছে পেতে চলুন না ঘুরে আসা যাক পাইন-ভূর্জ বৃক্ষ বনের শ্যামল-ছায়া থেকে। যেখানে পাখির গান, বনের ছায়া, দক্ষিণে মৌসুমী মৃদু হওয়া মনে দোলা জাগায়।


ব্যাঙের ছাতার মৌসুম ও ছোট সজারু




বেল ফুল


মগডালে কাঠবিড়ালি








ঝিনুক-শামুকে ভরা বালু চরে


একাকী ভ্রমণের সাথী


যেতে যেতে পথে মাকড়সার জালে


বেলা বয়ে যায় / মধুমতী বহিয়া যায়

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভায় শোভিত ভ্রমণের শেষ আনন্দের রেশটা সঙ্গে করে নীড়ে ফিরে এলাম অনেক মোহনীয় স্মৃতি সঙ্গে নিয়ে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×