
“Every human life involves an unfathomable mystery, for man is the riddle of the universe, and the riddle of man in his endowment with personal capacities.”
সত্য এবং মিথ্যার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মিথ্যা কোন বিষয়ের সবথেকে বড় impact, তাকে ঢাকা দেয়ার প্রয়োজন পড়ে কিন্তু এর counter part সত্য উন্মুক্ত হয়েই যায় কোন না কোন সময়। এক মিথ্যা ঢাকতে আরও ১০ টা মিথ্যার আশ্রয় নিতে হয়... কিন্তু সত্য জিনিস একটাই যথেষ্ট... তার ১০টার ভার কেউ বহন করতে পারে না বা কেউ সেটা হজম করতে পারে না। রহস্য জিনিসটাও ঠিক তাই... রহস্য সৃষ্টি হয় মিথ্যার আশ্রয়ে... অবমুক্তি লাভ করে সত্যের সাহায্যে। আজকের সিনেমার বিষয়টাও ঠিক তাই সত্য আর মিথ্যা সম্বলিত মানুষের কিছু অস্বচ্ছ চরিত্রের আবডালে এক Alpine Mystery র গল্প।

ইটালির এক সুনসান নৈসর্গিক শহর...Martá নামের একটি ছোট্ট মেয়েকে তার মা তার বান্ধবী Lucia র বাড়িতে রেখে যায় night duty র কারণে। Martá সকালে সেই মহিলাটির বাসা থেকে বের হয়ে তার নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে কিন্তু পথমধ্যে তাকে কিছুটা পাগলাটে স্বভাবের এবং উদ্ভট চরিত্রের অধিকারী Mario গাড়িতে করে Martá কে তার বাড়িতে খরগোশ দেখাতে নিয়ে যাওয়ার জন্য পীড়াপীড়ি করে। Martá কিছু না ভেবেই Mario র গাড়িতে উঠে যায়। এদিকে Martá র মা Paula তাকে খুঁজে না পেয়ে Lorenzo র কাছে যায়... এবং সে তাকে বলে তার night shift ডিউটির কারণে আগের রাত্রে Martá কে সে তার বান্ধবী Lucia র কাছে রেখে গিয়েছিল। উধাও Martá কে খোঁজার দায়িত্ব পড়ে Inspector Giovanni Sanzio র উপর যে ব্যাক্তিগত ভাবে খুব কড়া স্বভাবের একজন মানুষ এবং সহধর্মিণীর সঙ্কটাপূর্ণ মানসিক অবস্থায় সে কিছুটা বিচলিত। এদিকে Martá কে Mario তার বাড়িতে নিয়ে গিয়ে তার সব থেকে প্রিয় এবং অসুস্থ খরগোশ “Hercules” এর সাথে পরিচয় করিয়ে দেয়। কিছু সময় পরে Martá র Bathroom এ যাওয়ার প্রয়োজন পড়লে সে Mario কে জিজ্ঞেস করে এবং Bathroom এ যায়। Mario…এর কিছু সময় পরে অস্বাভাবিক ভাবে তার নিজের বাড়িতে ফিরে আসে এবং তার বদরাগী বাবা তাকে জিজ্ঞেস করে “Martá কোথায়” ? সে বলে সে এখানে নাই...এবং সাথে তার বাবা এটাও জিজ্ঞেস করে তার পরিহিত সকালের নীল রঙের জ্যাকেটটি তার গায়ে নাই কেন? এই ব্যাপারে Mario বলে সে জ্যাকেটটি হারিয়ে ফেলেছে! এদিকে Inspector Sanzio শহরটি ঘুরে ঘুরে দেখে এবং Martá র নিখোঁজ হওয়ার ব্যাপারটি খতিয়ে দেখার চেষ্টা করলে কিছু সময়ের মধ্যে সে খবর পায় Martá ফিরে এসেছে...Lorenzo, Paula এবং Inspector Sanzio তাকে তার এত সময়ের অনুপস্থিতির কথা জিজ্ঞেস করলে সে বলে সে Mario র সাথে তার বাড়িতে গিয়েছিল খরগোশ দেখতে... কিন্তু আসার পথে Mario এবং Martá একটি অস্বাভাবিক ঘটনার সামনে পড়ে...। Martá আর Mario উভয়েই Mario র বাসা সংলঘ্ন লেকের ধারে একটি মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে...Mario Martá কে বলে সেই লেকে অনেক সাপের উপস্থিতির কথা এবং বছরের এই সময়ে কেউ লেকের পানিতে নামলে সাপগুলি তাদের বশীভূত করে অজ্ঞান করে দেয়...এই মেয়েটিও হয়ত সেইরকম অজ্ঞান অবস্থায় রয়েছে ! Inspector Sanzio সব ঘটনা শোনার পর আর দেরি না করে, ঘটনাস্থলে আসে Lorenzo কে নিয়ে এবং লেকের ধারে একটি মেয়ের নিথর অবস্থায় পড়ে থাকা দেহ তারা দেখতে পায়... এবং দৈবাতক্রমে মেয়েটির দেহ একটি নীল রঙের জ্যাকেট দিয়ে আবৃত ! পুলিশের পুরো টিম ডাকে Sanzio……মেয়েটির পরিচয়ও পায় তারা...Anna…স্থানীয়দের একজন। পুলিশ আবিষ্কার করে তার ঘাড় চেপে ধরে লেকের পানিতে ডুবিয়ে কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ Anna র বাড়িতে যায়, তার পরিচিত মানুষের কাছে তার ব্যাপারে খোঁজ খবর নেয় এবং তার ব্যাপারে সকল তথ্য যোগাড় করতে তৎপর হয়ে উঠে। আস্তে আস্তে বেড়িয়ে আসতে থাকে Anna র খুনের বিষয়ে চাঞ্চল্যকর সব তথ্য। শহরের প্রত্যেকটি মানুষ একবার একবার করে হলেও পুলিশের নজরবন্দীতে পড়ে... কিন্তু জটিল এই কেসের সহজ কোন সমাধানে তারা কোন মতেই পৌঁছাতে পারেনা। এদিকে তার খুনের পিছনে জড়িয়ে থাকে লুক্কায়িত এক গভীর সত্য। কি সেই ঘটনা? কেন খুন হয় Anna? খুনির খুনের পিছনে উদ্দেশ্যই বা কি? কে খুন করে Anna কে? লেকের পাশে নিথর ভাবে পড়ে থাকা Anna র জীবনের এই প্রশ্ন গুলোর জবাব পেতে চাইলে ইটালিয়ান Mystry/Thriller/Drama ঘরানার এই মুভি দেখতে হবে। প্রথমত, বলতে চাই Inspector Sanzio র কথা...... দুর্দান্ত এক অভিনেতা...অল্পভাষী লোকটা চরম মাপের সূক্ষ্ম বুদ্ধির অধিকারী...সব থেকে যেটা ভালো লেগেছে তার কথা বলার ধরণ...গভীর দৃষ্টিতে সামনের মানুষের দিকে তাকিয়ে কথা শুনে যে প্রত্যুত্তর সে দেয়, সামনে অবস্থান করা মানুষ পুরো “Bowled out”!!

“The Girl by the Lake 2007 (Original Title: La ragazza del lago)”
IMDB rating: 6.6/10
Genre: Mystery/Thriller/Drama
Cast: Toni Servillo, Denis Fasolo, Nello Mascia
Country of Origin: Italy

**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে ! Happy Movie Watching

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


