somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিকি
ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

ছোটবেলার ধারাপাত একটু অন্যভাবে দেখি...... আসুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সংখ্যাগুলোর এরূপ দর্শনের পিছনের কারণ একটু ছোট্ট করে জেনে নিই :-B :-B :-B :-B

৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“The difference between the poet and the mathematician is that the poet tries to get his head into the heavens while the mathematician tries to get the heavens into his head.”

ছোটবেলার ধারাপাত বই...এবং ইংরেজি সংখ্যার সমাহার 1, 2, 3, 4, 5,6, 7, 8, 9, 10 নতুন কোন বিষয় হয়ত নয়. আমাদের কারও ধারনাতে কি আছে, এই সংখ্যাগুলোর এরকম আকার, আকৃতির কারণ কি? সংখ্যা 9 টিই হয়…. 10 সংখ্যাটি ‘0’ সহযোগে বানানো হয়েছিল । বর্তমানে আমরা যেসব digit বা সংখ্যা ব্যবহার করে থাকি সেগুলোর এরূপ দর্শনের কারণ অর্থাৎ--1 দেখতে এরকম হল কেন, বা 8 দেখতে এরকম প্যাঁচানো প্যাঁচানো হল কেন আমরা কি কেউ কখনও খতিয়ে দেখেছি?? আজকের ব্লগ এই সংখ্যা গুলোর এরূপ দর্শন নিয়ে।



মধ্যযুগে পৃথিবীর যে কোন দেশে রোমান সংখ্যার বহুল প্রচার ছিল। কিন্তু প্রচার থাকলে কি হবে তাদের গণনা পদ্ধতি অনেক বেশি জটিলও ছিল। এবং এই রোমান পদ্ধতিটি ছিল Biquinary (5) ভিত্তিতে । হাতের পাঁচ আঙ্গুলের ধরণ মোতাবেক এই পদ্ধতিটি আবিষ্কার করেছিল তারা। যেমন ধরে নিন, ৮ সংখ্যাটি গণনা করবে... সেই কালে এটি গণনা হত এভাবে V+I+I+I= VIII (8)। কিংবা 9 গণনা করবে, I before X= IX (৯)। বড় বড় গণনা তো দূরে থাক, ছোট ছোট গণনা করতে অনেক বেশি ঝক্কি সামলাতে হত তাদের এই পদ্ধতি অনুযায়ী। |-) |-) |-)


Roman দের সেই হাতের পাঁচ আঙ্গুলের I,II, III, IV, V পদ্ধতি--



এটা Roman L,C,D এবং M লেখার পদ্ধতি--



এরপর রোমের একজন গণিতবিদ লিওনার্দো বিগোলো পিসানো যাকে আমরা ফিবোনাচ্চি বলে থাকি, সে এই গণনার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনেন... ফিবোনাচ্চি-ই সর্বপ্রথম ইউরোপীয় সমাজে হিন্দু- আরবীয় সংখ্যা তত্ত্বের প্রকাশ করেছিল ১২০২ সালে, তার লেখা বই Liber Abaci র মাধ্যমে। সে সর্বপ্রথম একটি সিকুয়েন্স ইউরোপের সমাজে প্রকাশ করেছিল যা মূলত ভারতীয়দের আবিষ্কৃত এবং ইউরোপে তা তখনও পর্যন্ত অজানা ছিল... যাকে এরপর থেকে ফিবোনাচ্চি সিকুয়েন্স বলা হয়ে থাকে যা এইরূপ-- ১, ১,২,৩,৫,৮,১৩,২১,৩৪,৫৫,৮৯,১৪৪,২৩৩,৩৭৭। ১১৭০ সালের দিকে জন্মগ্রহণ করা ফিবোনাচ্চি একজন সম্পদশালী ব্যবসায়ী গুগলিয়েলমো বোনাচ্চির পুত্র ছিল। কর্মসূত্রে গুগলিয়েলমো বোনাচ্চি পৃথিবীর অনেক জায়গায় ঘুরে বেড়াত... একবার সে তার সাথে পুত্র ফিবোনাচ্চিকেও নিয়ে গিয়েছিল বুজিয়া, আলজেরিয়ার উদ্দেশ্যে। সেখানে ফিবোনাচ্চি প্রথম উপলদ্ধি করে যে রোমান সংখ্যার তুলনায় হিন্দু- আরবীয় সংখ্যাতত্ত্ব অনেক সহজ এবং সাধারণ ক্ষেত্রে ব্যবহার উপযোগী। ফিবোনাচ্চি সমগ্র ভূমধ্যসাগরীয় অঞ্চল ভ্রমণ করেছিল শুধু আরব গণিতবিদদের কাছে নতুন প্রকারের জ্ঞান লাভের আশায় এবং সে পেয়েছিলও । এই ফিবোনাচ্চি ইউরোপে সর্বপ্রথম হিন্দু- আরবীয় সংখ্যাতত্ত্ব নিয়ে আসেন যার মতে আজকের 1,2,3,4,5, 6, 7, 8,9 প্রভৃতি আমরা পেয়েছি। আবার ফিবোনাচ্চিই সেই মানুষ ছিল যে ইউরোপ মহাদেশে সর্বপ্রথম দশমিক সংখ্যা, বীজগণিত, গুণের ল্যাটিস তত্ত্ব প্রবর্তন করেছিল।

এই সেই লিওনার্দো বিগোলো পিসানো (ফিবোনাচ্চি)--



1,2,3,4,5, 6, 7, 8,9 এই সংখ্যাগুলো Arabic Algorithm এর কারণে এই রূপ আকার ধারণ করেছে। Arabic Algorithm এর সাথে Roman Algorithm এর কিছুটা পার্থক্য ছিল... Arabic Algorithm ছিল কোণ (angle) ভিত্তিক এবং Roman Algorithm অক্ষর (Alphabet) ভিত্তিক। এই Arabic Algorithm এর মতে, 1 সংখ্যাটিতে দুইটি বাহুর সংযোগস্থলে ১ টি মাত্র কোণ উৎপন্ন হয়... তাই এটি দেখতে 1… সংখ্যা 2 দেখতে ছিল অনেকটা “Z” অক্ষরটির মত... যেখানে একান্তর কোণ রয়েছে দুইটি... তাই সংখ্যা 2… আবার 3 সংখ্যাটির ধরণ ছিল উল্টে যাওয়া অক্ষর “E ” এর মত... যাতে তিনটি কোণ পাওয়া যায়...এভাবে 4, 5, 6, 7, 8, 9 সব কয়টির আকৃতি হয়েছে তাদের অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভর করে। আর বাকি থাকলো শূন্য “০”... এটি আর্যভট্টের আবিষ্কার। হিন্দু আরবীয় গণনার সিস্টেমকে বলা হত “Place Value system” যাকে পুর্নাঙ্গ মাত্রা দেয়ার জন্য “0” এর প্রয়োজন পড়ত। আমার বাবার একটি কথা মতে “Zero is nothing but getting something out of nothing”. শূন্য নিজে পূর্ণ নয়, কিন্তু আশে পাশে থাকলে যে কোন সংখ্যাকে পূর্ণ করতে সক্ষম। একমাত্র এই হিন্দু আরবীয় সভ্যতাতেই প্রাচীন এবং মধ্য যুগে শূন্য ব্যবহার করা হত।

1-4 পর্যন্ত সংখ্যার কোণগুলি দেখুন--



5-8 পর্যন্ত সংখ্যার কোণগুলি দেখুন--



এবার 9 সংখ্যাটির কোণ কয়টি দেখুন---




শূন্যের কোন কোণ নেই " No angle"--- So it's "0 "



শূন্যবিহীন ভাবে প্রথম পাশ্চাত্যে সংখ্যার ব্যবহার শুরু করে Boethius. Boethius তার জ্যামিতি বইয়ের মাধ্যমে প্রকাশ করে কিভাবে অ্যাবাকাসে ছোট গোলাকার দাগের বদলে কোণাকৃতি দাগ দিয়ে সংখ্যা প্রকাশ করা যায়। এসব কোণাকৃতি দাগের উপর হিন্দু আরবীয় সংখ্যার চিহ্ন বসিয়ে সে গণনা কাজ করত... এই চিহ্ন গুলোকে তৎকালীন সময়ে “Apices” বলা হত। ইউরোপে সংখ্যার আদি representation ছিল এই “Apices”. প্রত্যেকটি সংখ্যার আলাদা আলাদা নাম ছিল যেমন Igin=1, Andras=2, Ormis=3, Arbas=4, Quimas/Quisnas=5, Caltis/ Calctis= 6, Zenis/Tenis=7, Temenisa=8, Celentis/ Scelentis=9. নামগুলো ধারণা করা হয়ে থাকে, আরবীয় ভাষা থেকেই উদ্ভূত। পূর্বের সংখ্যাগুলো খেয়াল করলে দেখা যায়, কালের যাত্রায় কিছুটা পরিমার্জিত হয়েছে, কিন্তু সম্পূর্ণটা এখনও বদলে যায় নি।

Anicius Manlius Severinus Boëthius ---



Apices থেকে Modern digit গুলো কিভাবে আসলো পর্যায়ক্রমে--



হিন্দু আরবীয় সংখ্যার ভিত্তিতে আজকের নব্য সংখ্যা কিভাবে আসলো দেখে নিন---





**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে ! !:#P !:#P !:#P

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×