somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহুদি ধর্ম।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইহুদি ধর্মঃ ↓


( হিব্রু: יְהוּדִים ইয়াহুদীম ) অত্যন্ত
প্রাচীন, একেশ্বরবাদী ধর্ম । ধারণাগত মিল
থেকে ধর্মতাত্ত্বিকগণ ধারণা করেন যে, ইহুদি
ধর্মের ধারাবাহিকতায় গড়ে উঠেছে খ্রিস্ট ধর্ম,
ইসলাম ধর্ম ইত্যাদি ইব্রাহিমীয় ধর্ম । এই ধর্মের
মূল ধর্মগ্রন্থ হিসেবে ওল্ড টেস্টামেন্ট -এর
প্রথম পাঁচটি বইকে গণ্য করা হয়: জেনেসিস,
এক্সোডাস, লেভিটিকাস , নাম্বার্স , এবং
ডিউটেরোনমি। এই পাঁচটি বইকে একত্রে
" তোরাহ "ও (Torah) বলা হয়ে থাকে। ইহুদি
ধর্মবিশ্বাসমতে, ঈশ্বর এক, আর তাঁকে
জেহোবা (Jehovah, YHWH ) নামে আখ্যায়িত
করা হয়। মোসেয হলেন ঈশ্বরের একজন
বাণীবাহক। ইসলাম ও খ্রিস্টধর্মের মতোই
ইহুদিগণ পূর্বতন সকল বাণীবাহককে বিশ্বাস
করেন, এবং মনে করেন মোসেযই
সর্বশেষ বাণীবাহক। ইহুদিগণ যিশুকে ঈশ্বরের
বাণীবাহক হিসেবে অস্বীকার করলেও,
খ্রিস্টানগণ ইহুদিদের সবগুলো ধর্মগ্রন্থ (ওল্ড
টেস্টামেন্ট)-কে নিজেদের ধর্মগ্রন্থ
হিসেবে মান্য করে থাকেন। ইহুদি ধর্ম
সেমেটিক ধর্ম হিসেবেও অভিহিত।


ইতিহাসঃ ↓

প্রায় ৪,০০০ বছরের ইতিহাসে ইহুদি জনগণ এবং
ইহুদি ধর্মের সবচেয়ে লক্ষ্যণীয় দিক ছিল এর
অভিযোজন এবং অবিচ্ছিন্নতা। প্রাচীন মিশর বা
ব্যাবিলনিয়া সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক
পশ্চিমা খ্রিস্টান জনগোষ্ঠী এবং আধুনিক
ধর্মনিরপেক্ষ গোষ্ঠীর সাথে মিথস্ক্রিয়ায়
জড়িয়ে পড়তে হয়েছে ইহুদিবাদকে। প্রতিটি
গোষ্ঠী এবং মতাদর্শ থেকে বেশ কিছু জিনিস
ইহুদি সমাজ-ধর্মীয় কাঠামোতে যুক্ত হয়েছে,
কিন্তু তাদের প্রাচীন ঐতিহ্যও কখনও ক্ষূণ্ন হয়
নি। এভাবেই একদিকে অভিযোজিত হয়েছে
এই ধর্মটি এবং অন্যদিকে তার মৌলিক ঐতিহ্যকে
অটুট রেখেছে। এ কারণে যেকোন
সময়ের ইহুদি ঐতিহ্য তার পূর্বের সকল ইহুদি
ঐতিহ্যের সমন্বয় হিসেবে দেখা দিয়েছে।
কোন এক যুগে যত অভিনবত্ব বা বিবর্তনই
আসুক না কেন ঐতিহ্যগত দিক দিয়ে সবসময়ই
প্রাচীনত্ব বজায় রেখেছে ইহুদিরা।


একজন ইহুদি পুরো বিশ্বকে আকড়ে ধরছে।

ইহুদি ধর্মের মূল শিক্ষা প্রায় সবসময়ই
একেশ্বরবাদকে করে আবর্তিত হয়েছে।
ইহুদিদের মধ্যে অনেক শ্রেণী-
উপশ্রেণী থাকলেও এই একটি বিষয়ে কারও
মধ্যে দ্বিমত নেই। সবাই এক বাক্যে কেবল
এক ঈশ্বরকে মেনে নেয়। একেশ্বরবাদ
প্রকৃতপক্ষে সার্বজনীন ধর্মের ধারণা দেয়
যদিও এর সাথে কিছুটা স্বাতন্ত্র্যবাদ
(particularism) যুক্ত রয়েছে। প্রাচীন
ইসরায়েলে এই স্বাতন্ত্র্যবাদ নির্বাচনের রূপ
নিয়েছিল। নির্বাচন বলতে ঈশ্বর কর্তৃক মানুষের
মধ্য থেকে কাউকে নিজের প্রতিনিধি হিসেবে
মনোনীত করাকে বোঝায়। সেই তখন
থেকেই ইহুদিরা মনে করতো, ঈশ্বর ও
মানুষের মধ্যে একটি পূর্বপরিকল্পিত চুক্তিপত্র
( কোভেন্যান্ট ) থাকতে বাধ্য; সবাইকে এই
চুক্তিপত্র মেনে চলতে হবে; না চললে
পরকালে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।
ইহুদিদের এই চিন্তাধারার সাথে messianism এর
সুন্দর সমন্বয় ঘটেছিল।

তথ্যসুত্র:বাংলা ''উইকিপিডিয়া"।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:১৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×