তৃতীয় ইন্ডিয়ান স্টুডেন্ট পার্লামেন্ট ইভেন্টে প্রধান বক্তা হিসেবে ভাষণ দিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মহারাষ্ট্র ইনস্টিটিউট অব টেকনোলজি ও স্কুল অব গভর্নমেন্ট অ্যান্ড এডুকেশন মিনিস্ট্রি অব ইন্ডিয়ার যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয় ১২ই জানুয়ারি। ভারতের প্রায় সবক’টি রাজ্যের ছাত্র ইউনিয়ন নেতাদের নির্বাচিত ১০ হাজার ছাত্রের ওই অনুষ্ঠানে ‘দারিদ্র্য: এ গ্রেট টেরর?’ নামক সেশনে বক্তৃতা দেন ইউনূস। এতে তিনি বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে বাংলাদেশের যুবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী পৌঁছে দেন। ইউনূস ভারতের যুবকদেরকে নতুন প্রজন্মের জন্য তাদের নিজস্ব নতুন রাজনৈতিক চিন্তা-ভাবনা উদ্ভাবনের বিষয়ে উৎসাহ দেন। পুরাতন রাজনৈতিক নীতি আঁকড়ে না থাকার জন্য তাদেরকে তাড়া দেন তিনি। বলেন, ভারতের যুবকদেরকে শুধু ভারত নিয়ে ভাবলে হবে না। তাদেরকে সার্কের সব দেশকে নিয়ে ভাবতে হবে। আগামী বছর থেকে সার্কের দেশগুলোকে নিয়ে স্টুডেন্ট পার্লামেন্ট আয়োজনের আহ্বান জানান তিনি। ইউনূস বলেন, দারিদ্র্য গরিবদের তৈরি নয়। এটা তৈরি হয়েছে প্রচলিত নীতি, পদ্ধতি ও কিছু প্রতিষ্ঠানের কারণে। তিনি বলেন, স্কুলগুলো আমাদেরকে কেমিস্ট্রি ও বায়োলজি শেখায়। তবে শেখায় না আমাদের নিজেদের সম্পর্কে ও প্রত্যাশা সম্পর্কে। তারপর প্রফেসর ইউনূস নাগপুরে ক্ষুদ্রঋণ গ্রাহক ১০ হাজার ছাত্রের টেকলোনস-২০১৩ নামের আরেকটি অনুষ্ঠানে বক্তব্য দেন। এতে তিনি ছাত্রদেরকে কেবল নিজেদের চাকরি নিয়ে না ভেবে চাকরি ও কর্মসংস্থান সৃষ্টি করার উপর জোর দেন। তিনি বলেন, মানুষ টাকা তৈরির মেশিন নয়। যুবকদের উচিত সামাজিক ব্যবসার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসা।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



