somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টিভ জবসের পছন্দ ছিল আমিন আলীর রেস্তোরাঁ (আমিই বাংলাদেশ সিরিজ-১০)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেডফোর্ট রেস্তোরাঁয় বসেই আইফোনের চিন্তা করছিলেন অ্যাপল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। সেন্ট্রাল লন্ডনের ব্যস্ত ডিনস্ট্রিটের এই রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে খেতেই জবসের মাথায় খেলা করে আইফোনের ধারণা। ২০১১ সালে তথ্যপ্রযুক্তির এই দিকপাল মারা যাওয়ার পর এ তথ্যটি প্রকাশ পায় ডেইলি ইনডিপেনডেন্ট, টেলিগ্রাফ-এর মতো পত্রিকায়। আর আমাদের জন্য আসল খবরটা হলো রেডফোর্ট রেস্তোরাঁর মালিক হলেন যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি আমিন আলী। তিনিও সে সময় জানতে পারেন, তাঁর রেডফোর্টই স্টিভ জবসের প্রিয় রেস্তোরাঁ। শুধু তাই নয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের দপ্তরে একমাত্র খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান রেডফোর্ট। গল্পের শেষ এখানেই নয়! অনেকের ধারণা, রেডফোর্টের রসনায় তৃপ্ত অতিথিদের সই আছে যে বইটিতে, সেটি নিলামে তুললে দাম মিলিয়ন পাউন্ড অতিক্রম করবে। তিন দশক ধরে বইটিতে রেডফোর্ট সম্পর্কে লিখে গেছেন পৃথিবীর ৭০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানসহ অনেক তারকা। সাবেক দুই ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউন রেডফোর্টের নিয়মিত খদ্দের; রয়েছেন ডেভিড বেকহ্যাম দম্পতি, শচীন টেন্ডুলকার, ঐশ্বরিয়া রাইসহ অনেকেই।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ছেলে আমিন আলী ১৯৭২ সালে আসেন বিলেতে। বললেন, ‘পড়াশোনার পাশাপাশি ভারতীয় মালিকানাধীন একটা রেস্তোরাঁয় কাজ করতাম। একই সঙ্গে জড়িয়ে যাই লেবার পার্টির রাজনীতিতে। থাকতাম ক্যামডেন এলাকায়। মনে মনে ভিন্ন ধাঁচের একটা রেস্তোরাঁ গড়ার স্বপ্ন দেখি। মনে আছে, রাজনৈতিক সহকর্মী টনি ব্লেয়ার তখন এমপি হওয়ার জন্য তৈরি হচ্ছেন এবং লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোন তখন কাউন্সিলর। চেরি ব্লেয়ার তখনো নামী আইনজীবী হননি। গর্ডন ব্রউনের স্ত্রী সারা ব্রাউন আমাদের রেস্তোরাঁর জনসংযোগ করেছেন তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে। অনেকেই নানাভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন রেডফোর্ডকে।’
বর্তমানে লেবার পার্টির একজন উপদেষ্টা হিসেবে আছেন আমিন আলী। জানালেন, ‘আমার রেস্তোরাঁ ব্রিটিশ পার্লামেন্ট থেকে বেশি দূরে না। শুধু লেবার দলীয় মানুষজনই নয়, বর্তমান কোয়ালিশন সরকারের বিভিন্ন মন্ত্রীসহ অনেকেই রেডফোর্ডে নিয়মিত আসেন। আমি গর্বিত হয়ে তাঁদের নিজের জন্মভিটার গল্প শোনাই।’
যুক্তরাজ্যে বাংলা সংস্কৃতিকে জনপ্রিয় করতে ১৯৮৭ সালে জামদানির প্রদর্শনী করেছিলেন আমিন আলী। সে সময় বাংলাদেশ থেকে জামদানি তাঁতিদেরও নিয়ে গিয়েছিলেন। আমিন বললেন, ‘আমরা আজ জামদানির ভৌগোলিক পরিচয়গত স্বীকৃতি হারাতে বসেছি। ১৯৯৪ সালে লন্ডনে প্রথম বাংলাদেশ উৎসব করেছিলাম। পাশের দেশ ভারত নানাভাবে তাদের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরে। আমার জেদ চাপে আমরা কেন পারব না।’ আমিন আলী দেশ থেকে একটা যাত্রাপালা নিয়ে এসেছিলেন, আলোকচিত্র প্রদর্শনী, ফ্যাশন শো ইত্যাদির আয়োজনে তিন দিন সরগরম করে রেখেছিলেন। বিবিসি টেলিভিশন সরাসরি সম্প্রচার করে এ উৎসব।
আমিন আলী জানালেন আরেকটি ইতিহাস গড়ে বাঙালিদের ওই আয়োজন। এই উৎসব উপলক্ষে ১৮২৭ সালে প্রতিষ্ঠিত প্রাচীন ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকার ইতিহাসে একবারই ইংরেজির পাশাপাশি বাংলায় এক পাতা খবর ছাপা হয়েছিল।
তিন কন্যার বাবা আমিন আলী বললেন, ‘বাংলাদেশের ছেলেমেয়েরা যুক্তরাজ্যে বেশ ভালোই করছে। ওরা বাংলাদেশের জন্য কাজ করতে চায়। ওদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। ওদের সঙ্গে সম্পর্ক জোরদার করা জরুরি।’
আমিন আলী কিছুদিন আগে ব্রিটিশ ফরেন সার্ভিস কার্যালয়ে কী একটা কাজে গিয়েছিলেন। হঠাৎ একটি মেয়ে পাশে এসে তাঁকে বলে, ‘চাচা, ভালো আছেন?’ আমিন আলী জানালেন, ‘প্রবাসী বাংলাদেশি মেয়েটি উপপরিচালক হিসেবে কাজ করছে। আর এক ধাপ হলেই ব্রিটিশ রাষ্ট্রদূত হয়ে কোনো দেশে যাওয়ার সুযোগ পাবে সে।’
এ রকম সাফল্য আমিন আলীকে এখনো অনুপ্রেরণা জোগায়। তাঁর ভাষায় ওরা আমাদের উত্তরসূরি, বাংলাদেশের ভবিষ্যৎ দূত।
 আমিই বাংলাদেশ নিয়ে পরামর্শ ও তথ্য যোগাযোগ: [email protected]
উজ্জ্বল দাশ | তারিখ: ১১-০১-২০১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×