somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট্রে বিষমুক্ত খাবার ও তাহের খান (আমিই বাংলাদেশ সিরিজ-৮)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রের কোনো খাবারদাবার যখন বাজারে আসে, তা যে কঠিনভাবে মাননিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে এসেছে, এ কথা কমবেশি সবাই জানেন। মান নিয়ন্ত্রণ করে খাবার বাজারজাত করার যে অনুমোদন দেওয়া হয়, সেই প্রক্রিয়ায় যুক্ত আছেন একজন বাংলাদেশি, তাহের খান। তিনি যুক্তরাষ্ট্রের খাদ্য গবেষণা ও মাননিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে একজন মূল্যায়নকারী বিজ্ঞানী (টকসিকোলোজিস্ট) হিসেবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি খাদ্য নিয়ে গবেষণাও করেন তিনি।
শুধু তা-ই নয়, এফডিএর জন্য খাদ্য গবেষণার নির্দেশিকাও লিখেছেন তাহের খান। বিভিন্ন বছরে এফডিএর সেরা মূল্যায়নকারী বিজ্ঞানী হিসেবে পেয়েছেন নয়টি পদক। তাঁর লেখা শতাধিক নিবন্ধ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মর্যাদাপূর্ণ জার্নালে প্রকাশিত হয়েছে।
১৯৯১ সাালের দিকে ট্রাস্ককিগি বিশ্ববিদ্যালয়ে খাবারে পারদের প্রভাব নিয়ে গবেষণায় তাহের খান বের করেছিলেন যে গর্ভবতী নারী যদি পারদযুক্ত খাবার খান, তাহলে এর প্রভাব পড়ে তাঁর সন্তানের ওপর। এতে সন্তান বিকলাঙ্গ, প্রতিবন্ধী বা অন্য কোনো সমস্যা নিয়ে জন্মাতে পারে। তাঁর এই গবেষণার পর গোটা আমেরিকায় এ বিষয়ে সচেতনতা বেড়ে যায়।
সম্প্রতি ঢাকায় বেড়াতে এসেছিলেন তাহের খান। প্রথম আলোকে তিনি বললেন, পারদযুক্ত খাবারের গবেষণাটি সে সময় ফুড অ্যান্ড কেমিক্যাল টকসিকোলাস জার্নালে প্রকাশিত হলে খাবারের সঙ্গে যাতে এটি না যায়, সে ব্যাপারে যুক্তরাষ্ট্রে কড়াকড়ি আরোপ করা হয়। তাহের খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৮১ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পরিবেশবিজ্ঞানে পড়েছেন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে। আর রাসায়নিক ব্যবস্থাপনায় পিএইচডি ডিগ্রি নিয়েছেন নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটি থেকে। এ সময় খাদ্যে রাসায়নিকের ব্যবহার ও ক্ষতিকর দিক থেকে বাঁচার উপায় নিয়ে গবেষণা করেছেন তিনি।
২০০০ সালে তাহের খান যুক্তরাষ্ট্রের আলাবামার ট্রাস্ককিগি ইউনিভার্সিটিতে বায়োমেডিক্যাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তখন এফডিএতে চাকরির জন্য আবেদন করেন তিনি। তাহের খান বলেন, ‘ওই সময় এফডিএর নাম শুনলেই ভয় পেতাম, কত বড় প্রতিষ্ঠান, কত গুরুত্বপূর্ণ কাজ! বিশ্বের বাঘা বাঘা প্রতিষ্ঠানের মেধাবীরা চাকরি করেন। প্রায় ৭০ জন একসঙ্গে পরীক্ষা দিই।’ লিখিত পরীক্ষায় সবাইকে পেছনে ফেলে সেখানে চাকরি পান তাহের খান। কারণ, সেবার মাত্র একজন বিজ্ঞানীকেই নিয়োগ দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের এফডিএতে বিভিন্ন গবেষণায় অর্জিত জ্ঞান বাংলাদেশে কাজে লাগাতে চান তিনি। বললেন, ‘ফরমালিন ব্যবহার না করেই যে খাদ্য সংরক্ষণ করা যায়, সে বিষয়ে গবেষণা করেছি। এ ছাড়া খাবার ও প্রসাধনীতে রং ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেছি বিভিন্ন লেখায়। সেসব বাংলাদেশের কাজে লাগতে পারে।’
তাহের খানের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে, ১৯৫৩ সালে। তাঁর বড় ভাই আবদুস সাত্তার খানও একজন বিজ্ঞানী। কাজ করেছেন নাসাসহ বিশ্বখ্যাত অনেক প্রতিষ্ঠানে। বড় ভাইকেই আদর্শ মানেন তিনি। বললেন, ‘আমার বয়স যখন নয় মাস, তখন বাবা মারা যান। আমাদের তিন ভাইকে নিয়ে মা আয়শা বেগম দিশেহারা হয়ে পড়েন। বড় ভাই আবদুর রহিম খান লেখাপড়া ছেড়ে দিয়ে গৃহশিক্ষকতা করতে থাকেন। তিনি সব সময় চাইতেন আমরা দুই ভাই যেন মানুষের মতো মানুষ হই।’ তাহের খানের স্ত্রী কানিজ ফাতেমাও এফডিএর একজন গবেষক। তাঁদের এক ছেলে ও এক মেয়ে।
যুক্তরাষ্ট্রের খাবার সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের খাবারের মান মূল্যায়নের কাজ করেন বাংলাদেশের তাহের খান। বাজারে একটি প্রতিষ্ঠান খাবার পুনরুৎপাদন করতে চাইলে সেটি করতে পারবে কি না, খাবারের গায়ে কোন মোড়ক লাগবে—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার একজন কর্তাব্যক্তি তিনি।
বাংলাদেশে খাবারে ফরমালিনের ব্যবহার বেড়ে যাওয়ার বিষয়ে তাহের খান শঙ্কা প্রকাশ করে বলেন, ‘১০০ বছর আগে এটি আমেরিকায় নিষিদ্ধ করা হয়েছে। ফরমালিনের ব্যবহারে ক্যানসারসহ বিভিন্ন বড় রোগ হতে পারে। ফরমালিন ব্যবহার না করেও খাদ্য সংরক্ষণ করা যায়। যুক্তরাষ্ট্রে খাবারে ভেজালের কথা চিন্তাই করা যায় না। বাংলাদেশ সরকার যদি আগ্রহী হয়, তাহলে এফডিএর সহযোগিতা নিতে পারে। মার্কিন সরকারের মাধ্যমে আমিও বিভিন্ন পরামর্শ দিতে চাই।’
মোছাব্বের হোসেন | তারিখ: ০৯-০১-২০১৩
http://www.bodlejaobodledao.com/archives/39121
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×