somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুচিকিৎসা প্রদানের আদেশ, মেয়েটির নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নিন: হাইকোর্ট

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাজীপুরের কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমির এপিএস পরিচয়দানকারী কাজল মোল্লার নির্যাতনের শিকার মেয়েটির বক্তব্য শোনার পর (ক্যামেরা ট্রায়াল) তাকে ঢাকা মেডিক্যাল কলেজের হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছেন আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান, অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ ও অ্যাডভোকেট সালমা আলীর উপস্থিতিতে মেয়েটির বক্তব্য শোনেন আদালত। বক্তব্য শোনার পর আদালত বলেন, মেয়েটির শারীরিক ও মানসিক সকল প্রকার শান্তি নিশ্চিত করতে প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নিন। এখন থেকে মেয়েটির সব দায়িত্ব মহিলা আইনজীবী সমিতির। এ ছাড়াও আদালত আগামী বৃহস্পতিবার এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন বলে জানান। ওই গৃহপরিচারিকাকে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির করা হয়। তারপর নেওয়া হয় তার ক্যামেরা ট্রায়াল।

অ্যাডভোকেট সালমা আলীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ গতকাল রবিবার পুলিশের মহাপরিদর্শক, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ও কাপাসিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি মেয়েটিকে আদালতে হাজির করার এ নির্দেশ দেন।

ওই গৃহপরিচারিকা নির্যাতনের ঘটনায় কালের কণ্ঠে গত ১৭ জানুয়ারি "পশু দম্পত্তি", ১৮ জানুয়ারি "মেয়েটিকে তুলে নিয়ে জোর করে বলানো হলো- সব মিথ্যা'', ১৯ জানুয়ারি "বাড়ি থেকে তুলে নিয়ে গায়েব করা হলো মেয়েটিকে" গতকাল ২০ জানুয়ারি "কাজলকে বাঁচাতে একজোট প্রশাসন ও দলীয় নেতারা" শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়।
কালের কণ্ঠের সর্বশেষ অনুসন্ধানে জানা গেছে গতকাল সারারাত থানা হেফাজতে নির্যাতনের শিকার মেয়েটিকে নানাভাবে মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য বোঝানো এবং প্রলোভন দেখানো হয়েছে। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও মেয়েটিকে আদালতে নিয়ে যাননি কাপাসিয়া থানান ওসি। তাকে আদালতে নিয়ে যান কাপাসিয়া থানার পরিদর্শক (তদস্ত) কামাল হোসেন। এদিকে মেয়েটির বাবা জবানবন্দির বিষয়ে মেয়েটিকে সতর্ক তরে বলেন, "যদি তুমি মিথ্যা জবানবন্দি দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে"।
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×