somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দক্ষিণ সুদানে বাংলাদেশি মনিরের টেলিবিপ্লব

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন দক্ষিণ সুদানে চলছে স্বাধীনতার লড়াই। সর্বত্র যুদ্ধের দামামা। পদে পদে মৃত্যুঝুঁকি। এসব জেনেও মনির সরকার পোল্যান্ডভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ট্রাইকম্পের চাকরি নিয়ে সেখানে যান। ২০১১ সালে স্বাধীন হয় দক্ষিণ সুদান। স্বাধীন রাষ্ট্র, তাই আন্তর্জাতিক টেলিযোগাযোগের জন্য এর প্রয়োজন একটি কান্ট্রি কোড। দক্ষিণ সুদানের জন্য ২১১ কান্ট্রি কোডটি তৈরির ব্যাপারে সহায়তা করলেন কুমিল্লার বুড়িচংয়ের ছেলে মনির সরকার। এখন সে দেশে তারহীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন।
২০০৯ সালে প্রথম যখন মনির চাকরি নিয়ে দক্ষিণ সুদানে যান, তখন পুরো দেশ অস্থির। বাইরে বেরোলেই স্থানীয় লোকেরা তাঁকে ডাকত ‘মুইন্ডি’ বলে। একদিন জানলেন, মুইন্ডি মানে ইন্ডিয়ান। সেদিন থেকেই প্রতিবাদ মনির সরকারের। কেউ মুইন্ডি বলে ডাকলে তাকে বুঝিয়ে দিতেন, ‘আমি আসলে বাংলাদেশি।’
২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার সময়টাতেও তিনি সেখানে কর্মরত ছিলেন। নতুন দেশের টেলিযোগাযোগের জন্য দরকার একটা কান্ট্রি কোড। আইডিয়াটা এল মনির সরকারের মাথা থেকেই। সে দেশের কান্ট্রি কোড ডিজাইন সভায় তিনি জানালেন, কোডটা হতে পারে ২১১। যুক্তি হিসেবে দেখালেন, ২০১১ সাল এ দেশের স্বাধীনতার বছর। একবাক্যে পছন্দ করলেন সবাই। দক্ষিণ সুদান সরকার সেই প্রস্তাব পাঠাল আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে (আইটিইউ)। ফাঁকা থাকায় সহজেই অনুমোদন হলো ২১১ কোডটির। দক্ষিণ সুদানের ইতিহাসে এ কারণে জড়িয়ে থাকল মনির সরকার, একই সঙ্গে বাংলাদেশের নামটিও।
কান্ট্রি কোড ছাড়াও মনির সরকার ডিজাইন করেছেন দক্ষিণ সুদানের ‘ন্যাশনাল ডায়ালিং প্ল্যান’। এ ছাড়া দেশটির প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ বা সামরিক কর্মকর্তাদের জন্য ব্যবহূত বিশেষ নম্বর তৈরিতেও পরামর্শক হিসেবে কাজ করেন তিনি। বিপদ-আপদে ৯৯৯-এ ডায়াল করে পুলিশের জরুরি সেবা পাওয়ার কারিগরি পরিকল্পনাও করে দেন মনির সরকার।
দক্ষিণ সুদানের টেলিযোগাযোগ ব্যবস্থা মোটামুটিভাবে চালু হলেও মুঠোফোন ও ইন্টারনেট সংযোগসেবা দিতে গিয়ে বাধে বিপত্তি। কারণ, দেশটি কোনো ফাইবার অপটিক কেব্ল নেটওয়ার্কে যুক্ত নয়। তাই ভি-স্যাট দিয়ে কৃত্রিম উপগ্রহনির্ভর ইন্টারনেট সংযোগ চালু করা হলো।
মনির বললেন, ‘দক্ষিণ সুদান সরকারের কাছে একটা পরিকল্পনা জমা দিয়েছিলাম ওয়াইম্যাক্স নেটওয়ার্ক স্থাপনের। পরিকল্পনাটি কর্তৃপক্ষের পছন্দ হলেও, পর্যাপ্ত তহবিল না থাকায় পিছিয়ে গেল সরকার।’
তার পরও লেগে ছিলেন তিনি। বললেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানকে যখন ওখানে কাজ করার অনুমতি দেওয়া হলো, তখন নিজেই ঝুঁকি নিয়ে শুরু করলাম।’ ফাস্ট নেটওয়ার্ক লিমিটেড নামে যাত্রা শুরু হলো দক্ষিণ সুদানের প্রথম ওয়াইম্যাক্স-সেবার। জানালেন, দেড় বছরের ব্যবধানে তাঁর কোম্পানির মূলধন এখন ৩ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
মনির সরকার দক্ষিণ সুদানে ফ্যাবমস নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন। যেখানে আধুনিক তারহীন প্রযুক্তির নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বিদেশে ব্যস্ততা অনেক। তার পরও নিয়মিত দেশে আসেন স্ত্রী শারমিন সুলতানা ও মেয়ে ফাবলিহা শারাকে নিয়ে। মনির সরকারের জন্ম ১৯৮১ সালে। ছোটবেলাতেই ঢাকায় চলে আসেন চাচা হান্নান সরকারের কাছে। সেখানেই তাঁর বেড়ে ওঠা। তবলা বাজানো ছিল নেশা। স্নাতক পড়ার সময় এটাকে পেশা হিসেবে বেছেও নিতে চেয়েছিলেন। মুন্সিগঞ্জ থেকে ঢাকায় ফিরে টেলিযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর কয়েক বছর ব্র্যাকনেটসহ কয়েকটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করেন। সুদানে চাকরি নিয়ে যাওয়াটা মনির সরকারের পেশাগত জীবনে এক বড় বাঁক। মনির বলেন, ‘সুদানে আমার নানা ধরনের সমস্যা হতো। যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন একটি দেশে কিছু সমস্যা তো থাকবেই। তবে ভালো লাগে, যখন ওখানকার সবাই আমাকে আপন ভাবে, বাংলাদেশ নিয়ে আগ্রহ দেখায়।’
 আমিই বাংলাদেশ নিয়ে পরামর্শ ও তথ্য যোগাযোগ: [email protected]
undefined
আমিই বাংলাদেশবাংলাদেশ এগিয়ে চলেছে মানুষের সম্মিলিত ও ব্যক্তিগত চেষ্টায়। বাংলাদেশ মানে শুধু নেতিবাচক খবর নয়। দেশে ও বিদেশে নিজের কাজ দিয়ে যাঁরা দেশের মুখ উজ্জ্বল করছেন, তাঁদের কথা নিয়ে আমাদের এই আয়োজন
Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×