এবিএম মূসাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে অ্যাখ্যা দিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ দলের পক্ষ থেকে এ কথা বলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বর্ষীয়ান কলামিস্ট এবিএম মূসা ‘বঙ্গবন্ধু তৃতীয় শ্রেণির নেতা ছিলেন’ বলে মন্তব্য করেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, তার মতো একজন প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ ভিত্তিহীন কল্পকাহিনী প্রচার করে চলেছেন। তিনি তার উদ্দেশ্য লুকিয়ে রাখতে পারছেন না। তিনি সরকারকে হেয় করার জেহাদে নেমেছেন। সরকার ও জাতীয় নেতৃবৃন্দের চরিত্র হননের মাধ্যমে তিনি বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্রকে সহায়তা করে চলেছেন।
তিনি বলেন, মূসা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে পাকিস্তানি দালাল হামিদুল হক চৌধুরীর পত্রিকা ‘দৈনিক পাকিস্তান অবজারভার’ পত্রিকার প্রতিনিধি হিসেবে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে হংকংয়ে গিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা করেছেন। ওই সময় তিনি বলেছিলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে না, সেখানে হিন্দুস্তানি দু®কৃতিকারীরা পাকিস্তানের সংহতির বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
তিনি বলেন, একজন বয়োজ্যেষ্ঠ কলামিস্ট হিসেবে তাকে শ্রদ্ধার আসনেই দেখতে চাই। কিন্তু তিনি একটি টেলিভিশন চ্যানেলের অনুমতি চেয়ে না পাওয়ায় তার ক্ষু্ব্ধ প্রতিক্রিয়া নানাভাবে ব্যক্ত করে চলেছেন।
হানিফ বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে আগামী সংসদ বিএনপি বর্জন করবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, চার বছরে সরকারের অনেক সফলতা রয়েছে। এই সফলতায় তারা ঈর্ষান্বিত হয়ে এখন তারা আবোল তাবোল বলা শুরু করেছে। সরকারের সফলতায় তারা হতাশ।
সরকার এখন লাইফ সাপোর্টে চলছে বিএনপি নেতা তরিকুল ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে একজনের রায় হয়ে যাওয়ায় তারা এখন পাগলের প্রলাপ বকছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু প্রমুখ।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



