somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগের নেতা নিখোঁজ : সড়ক অবরোধ

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম দুই দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সাইফুল ইসলামের নিখোঁজ হওয়ার খবর আসে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ছাত্রলীগের নেতা-কর্মী ও বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা সাইফুলকে উদ্ধারের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন এবং ছাত্র উপদেষ্টা মাহবুবর রহমান শিক্ষার্থী ও নেতা-কর্মীদের আশ্বস্ত করলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। এর আগে বুধবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা একই দাবিতে মহাসড়ক অবরোধ করেন।
সাইফুল ইসলামের চাচা লুৎফুর রহমান ও বড় ভাই সাদ আলী জানান, গত সোমবার রাতে সাইফুল ঢাকা যান। মঙ্গলবার রাত থেকে গতকাল পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নিখোঁজের বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। তাঁকে উদ্ধারের ব্যাপারে আইনি চেষ্টা চালাচ্ছি।’
বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, এ ঘটনায় ওই হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি কুষ্টিয়ার অন্তর্গত ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বংশীতলা গ্রামে।
ক্লাস-পরীক্ষা শুরু: এদিকে সাড়ে চার মাস বন্ধ থাকার পর বুধবার থেকে আবারও ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। ওই দিন দুপুরে উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের প্রধান ও অনুষদের ডিনদের নিয়ে এক মতবিনিময় সভা হয়। সভায় গত বছরের ১৭ নভেম্বর স্থগিত হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×