somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতি দেখেও দেখছেন না ভারতের রাজনীতিকরা

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের রাজধানী দিল্লিতে এক সাম্প্রতিক গণধর্ষণের ঘটনার তদন্তকারী কমিটি যৌন অপরাধের পেছনে যেসব সমস্যাকে চিহ্নিত করছেন, সেগুলোর অন্যতম প্রধান হলো ‘রাজনীতির দুর্বৃত্তায়ন’। যেসব আইনপ্রণেতার বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ এসেছে, তাঁদের স্বেচ্ছায় এবং পার্লামেন্ট ও সংবিধানের প্রতি সম্মান দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছে এ কমিটি।
বিবিসি বলছে, গতবছর ভরতের নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা গণতান্ত্রিক সংস্কার সংস্থার (অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস) হিসেবে অনুযায়ী, পার্লামেন্টের প্রায় এক তৃতীয়াংশ সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আছে। নতুন গবেষণা আরও খারাপ আভাস দিচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, লোকসভা ও দেশের সব বিধানসভার আইনপ্রণেতাদের মধ্যে অর্থাত্ চার হাজার ৮৩৫ জনের মধ্যে এক হাজার ৪৪৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। এগুলোর মধ্যে ৬৪১ জনের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজির মতো ভয়ংকর অপরাধের মামলা আছে।
গণতান্ত্রিক সংস্কার সংস্থার তথ্য বলছে, গত পাঁচ বছরে দুর্নীতিতে অভিযুক্ত ৯৮ জনকে বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্র ও রাজ্যে সরকারের নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এঁদের মধ্যে যে ৩৬ জন জিতেছেন, তাঁদের মধ্যে আইনপ্রণেতা সাত জন এবং বাকি ২৯ জন বিধায়ক। এ জন্য সব দলই কমবেশি দায়ী।
যে কংগ্রেস দুর্নীতিবিরোধী আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়ে আসছে, সে নিজেই এমন ২৪ জনকে প্রার্থীতা দিয়েছে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। ভারতীয় জনতা পার্টির এমন প্রার্থীর সংখ্যা পাঁচ। ছয়টি আঞ্চলিক দল এ ধরনের ৩৫ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।
গত জাতীয় নির্বাচনে দুর্নীতিতে অভিযুক্ত ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এঁদের মধ্যে কংগ্রেসের প্রার্থী চারজন।
গত পাঁচ বছরে বিভিন্ন বিধানসভার নির্বাচনে এখন পর্যন্ত ৮০ জন দুর্নীতিতে অভিযুক্ত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এঁদের মধ্যে ২৯ জন জিতেছেন এবং এখনো বিধায়ক আছেন। এঁদের মধ্যে সবচেয়ে বড় অংশ (আট জন) কংগ্রেসের এবং অঞ্চলের ভিত্তিতে সবচেয়ে বেশি বিধায়ক এসেছেন তামিলনাড়ু রাজ্য থেকে।
ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে যখন এ অবস্থা, তখন তা আশার চেয়ে আশঙ্কা জাগাচ্ছে বেশি। ক্ষমতাসীন দল দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিচ্ছে, কিন্তু এখনো কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। বিরোধী দলেও অবস্থাও তাই। অবস্থা দেখে মনে হয়, রাজনীতিকরা দুর্নীতি দেখেও দেখছেন না। অনেকেই মনে করছেন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে। আবার যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাঁদের যদি বাদ দিতে হয় তবে, লোম বাছতে কম্বল উজাড় হয়ে যেতে পারে।
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×