somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশের সামনে সাংসদকে সশস্ত্র পাহারায় নিয়ে গেলেন কর্মীরা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহীর পুঠিয়া উপজেলায় আজ রোববার আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে স্থানীয় সাংসদ আবদুল ওয়াদুদের সমর্থকদের হামলায় আরেক পক্ষের ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর পাল্টা হামলার প্রস্তুতি নিয়ে রেখেছিল অন্য পক্ষ। তবে সম্মেলন শেষে পুলিশের সামনে দিয়ে সশস্ত্র পাহারা দিয়ে সাংসদকে নিয়ে যান তাঁর লোকজন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে পুঠিয়া কলেজ মাঠে পুঠিয়া পৌর আওয়ামী লীগ ও পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম হিরার পক্ষের নেতা-কর্মীরা সম্মেলনস্থলে যাওয়ার সময় বেলা সাড়ে তিনটার দিকে পুঠিয়া থানার সামনে তাঁদের ওপর হামলা চালান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ ওয়াদুদের পক্ষের লোকজন। এতে অন্তত ১০ জন কর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় রহিদুল ইসলাম (৩০) ও অনি ইসলামকে (৩০) পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
এই হামলার খবর পেয়ে কলেজ মাঠে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। তবে পরে ভোটাভুটি না করেই কমিটি ঘোষণা করা হয়। পৌর আওয়ামী লীগে আবু বাক্কারকে সভাপতি ও শাহরিয়ার রহিমকে সাধারণ সম্পাদক এবং পুঠিয়া ইউনিয়নে ফয়েজ আমিনকে সভাপতি ও জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানার সামনে থেকে ফিরে এসে জি এম হিরার লোকজন উপজেলা পরিষদের অদূরে রাজশাহী-নাটোর মহাসড়কে অবস্থান নেন। এই পথে বেলপুকুর থেকে সাংসদের পক্ষের লোকজন সম্মেলনস্থলে যাওয়ার সময় জি এম হিরার লোকজন ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। পরে বিকেল পাঁচটার দিকে লাঠিসোঁটা ও অস্ত্র হাতে নেতা-কর্মীদের পাহারায় সম্মেলনস্থল ত্যাগ করেন সাংসদ ওয়াদুদ। জি এম হিরার অভিযোগ, পকেট কমিটি করার জন্য সাংসদ আবদুল ওয়াদুদ আগেই নীলনকশা তৈরি করেছিলেন। এ জন্য সম্মেলনে যাওয়ার পথে তাঁদের ওপর হামলা করেন সাংসদের লোকজন। পরে সাংসদ নিজের পছন্দের লোকদের নিয়ে নিজের মতো করে কমিটি ঘোষণা করেছেন।
এ বিষয়ে সাংসদ ওয়াদুদ প্রথম আলোকে বলেন, জেলার নেতারা ছিলেন। নিয়মতান্ত্রিক উপায়েই কমিটি করা হয়েছে।
অপর পক্ষের ওপর হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাংসদ বলেন, ‘নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।’
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×