স্বামীর বাঁশি শুনতে দিল্লি যাচ্ছেন দীপু মনি
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আন্তর্জাতিক সম্মেলন থেকে দেশে ফেরার সময় আরেকটি সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তবে এটি কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে নয়। যাবেন স্বামীর বাঁশির সুরে মোহিত হতে। তিনি মিসরে অনুষ্ঠিতব্য ওআইসি সম্মেলন শেষে নয়াদিলি্ল গিয়ে এই বাঁশির অনুষ্ঠানে যোগ দেবেন। তবে সফরকে রাষ্ট্রীয় মর্যাদায় রাখতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মূখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাখার চেষ্টা করছে নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশন। খবর বাংলানিউজের।
পররাষ্ট্র মন্ত্রীর দপ্তর সূত্র জানায়, আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওআইসি সম্মেলনে যোগ দিবেন দীপু মনি। এ জন্য তিনি গতকাল সকাল ১০টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সম্মেলন শেষে ঢাকা ফেরার পথে আগামী ৯ ফেব্রুয়ারি নয়াদিলি্ল পৌঁছবেন দীপু মনি। ওই দিন নয়া দিল্লিতে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁশি বাজাবেন তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দিলি্লতে একদিন অবস্থান শেষে পরদিন ১০ ফেব্রুয়ারি দেশের উদ্দেশ্যে পরিবারসহ রওয়ানা হবেন পররাষ্ট্রমন্ত্রী।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন
চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন