সোমবার বিকেলে পুলিশকে ফুল দিলেও সন্ধ্যার পর সিলেট শহরে দেখা গেল জামায়াত-শিবিরের পুরোনো রূপ। হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল বের করলে পুলিশি বাঁধা পেয়ে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির নেতা-কর্মীরা। এ সময় কোনো কোনো এলাকায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালায় তারা।
এছাড়াও নেত্রকোনায় ২০/২৫ টির মত বাস ভাঙচুর এবং একটি বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।
সিলেট: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের নয়া সড়ক থেকে একটি মিছিল বের করে জামায়াত। মিছিলটি জেল রোড এলাকার বারুতখানা পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত পর্যায়ক্রমে নগরের শাহি ঈদগাহ, কুমারপাড়া, পাঠানটুলা, সুবিদ বাজার, মদিনা মার্কেট ও শিবগঞ্জ এলাকায় পর্যায়ক্রমে ১০ থেকে ১২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিকেলে তাঁরা (জামায়াত-শিবির) পুলিশকে ফুল দিলেও সন্ধ্যার পর মিছিলে বাধা পেয়ে ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাই নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
নেত্রকোনা: আজ রাতে নেত্রকোনায় জামায়াত শিবিরের নেতা-কর্মীরা নেত্রকোনা-কেন্দুয়া এবং রাজুর বাজার বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে ২০-২৫টি বাস ভাঙচুর এবং একটি বাসে আগুন দিয়েছে। কাল মঙ্গলবারের ডাকা হরতালের সমর্থনে আকস্মিক জামায়াত শিবিরের ও বিএনপি নেতা-কর্মীরা মিছিল করে লাঠি সোঁটা নিয়ে রাতের অন্ধকারে বাসস্ট্যান্ডের বাসগুলোতে হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় দুইজন শিবির-কর্মীকে আটক করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুইজন শিবির কর্মীকে আটক করা হয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘মদন-কেন্দুয়া বাস স্ট্যান্ডে ৩-৪ টি বাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে, এর বেশি কিছু নয়। বাসস্ট্যান্ড এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।’
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



