১৫ জানুয়ারি ঢাকার ইডেন কলেজের এক ছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপকারী মনির গ্রেপ্তার হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মাত্র ১০০ টাকায় তিনি অ্যাসিড কিনেছিলেন কিশোরগঞ্জের ভৈরবের একটি দোকান থেকে। রাশেদ সাউন্ড সিস্টেম নামের ওই দোকানটিতে মাইক, লাউড স্পিকার ইত্যাদি ভাড়া দেওয়া হয়, কিছু ব্যাটারিও তৈরি করা হয়। ব্যাটারি তৈরির কাজে অ্যাসিড ব্যবহূত হয়, কিন্তু যেকোনো ব্যক্তি সামান্য অর্থের বিনিময়ে সেই অ্যাসিড অনায়াসে সংগ্রহ করতে পারে। এটি গুরুতর সমস্যা।
কঠোর আইন থাকা সত্ত্বেও যখন অ্যাসিড নিক্ষেপের মতো গুরুতর অপরাধ দমন করা যাচ্ছে না, তখন অ্যাসিডের সহজলভ্যতার সমস্যাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। কোনো নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ করা হলে, তাঁর জীবনে যে বিভীষিকা নেমে আসে, তা থেকে সারা জীবন আর তাঁর মুক্তি মেলে না। অ্যাসিডে আক্রান্ত ব্যক্তির শারীরিক যন্ত্রণা, বিকৃতি, কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলাসহ স্বাস্থ্যগত ও সামাজিক পরিণতি—সব মিলিয়ে যা ঘটে, তা এক অর্থে মৃত্যুরই শামিল।
অ্যাসিডের আমদানি, উৎপাদন, পরিবহন, মজুত, বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং ক্ষয়কারী দাহ্য পদার্থ হিসেবে অ্যাসিডের অপব্যবহার রোধের লক্ষ্যে এ দেশে একটি আইন আছে: অ্যাসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২। সে আইন অনুযায়ী প্রণীত বিধিমালা আছে। আইনের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে আছে জাতীয় অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিল। স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এ কাউন্সিলের সদস্য। অ্যাসিডের বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণ করার দায়িত্ব তাঁদেরই। কিন্তু সে দায়িত্ব কঠোরভাবে পালন করা হচ্ছে না বলেই অ্যাসিড এমন সহজলভ্য।
কিন্তু এভাবে চলতে পারে না। অ্যাসিডের বিভীষিকা থেকে নারীদের রক্ষার প্রথম পদক্ষেপ হওয়া উচিত অ্যাসিডকে অতি দুর্লভ পদার্থে পরিণত করা। এমন কঠোর নজরদারি প্রয়োজন, যেন আইনি ব্যবহারের বাইরে অ্যাসিড সংগ্রহ করা অসম্ভব হয়ে ওঠে। যার-তার কাছে অ্যাসিড বিক্রির অপরাধে লাইসেন্স বাতিল করাসহ কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
Click This Link
এসিড তো, বলা যায়, সাধারণের ব্যবহার্য, তাই এটা সহজলভ্য হওয়াই স্বাভাবিক। আচ্ছা বলুন তো, হ্যান্ডকাফ ব্যবহারের এমন কি কোন কারণ আছে, যেটা সাধারণের ব্যবহারের সীমানার মধ্যে পড়ে ? আমি আমার ক্ষুদ্রজ্ঞানে কোন কারণ খুজে পাচ্ছি না। তাহ'লে সেটা সহজলভ্য হওয়ার কারণ কি ? আর যে দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহার্য হ্যান্ডকাফ বাজারে কিনতে পাওয়া যায়, সেদেশে এসিডের সহজলভ্যতার বিরুদ্ধে বলা তো `অরণ্যে রোদন' ছাড়া আর কিছুই নয়। তারপরও মানুষ আশায় বুক বাধে। তাই আমরাও আশা করি, এসিড, ফরমালিন, হ্যান্ডকাফ, পুলিশ-সেনাবাহিনী ইত্যাদির কমব্যাট-ইউনিফর্ম প্রভৃতির ব্যবহারে সরকারের খবরদারী জোরদার হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



