somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মুখে জামায়াতের তরুণ কর্মীদের প্রশংসা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘ট্রাইব্যুনালের কর্মকাণ্ডে সরকারের যে কোনো প্রভাব নেই, তা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের রায়ে প্রমাণিত হয়েছে।’ এ সময় প্রতিমন্ত্রী জামায়াতের প্রশংসা করে বলেন, জামায়াতের তরুণ কর্মীরা নিজামী, মুজাহিদের চেয়ে ভালো।
আজ মঙ্গলবার জামায়াতের নেতা কাদের মোল্লার বিরুদ্ধে রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামসুল হক বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশিত রায় হয়নি, এ কথা যেমন সত্য, তেমনি এ রায়ে সরকার কোনো ধরনের প্রভাব খাটায়নি, এ কথাও সত্য।’ তিনি বলেন, ‘বিচার করেছেন ও রায় দিয়েছেন আদালত। আদালত যা করবেন, তার প্রতি আমাদের সন্তুষ্ট থাকতেই হবে। যদিও আমার ব্যক্তিগত প্রত্যাশা ছিল সর্বোচ্চ শাস্তি হবে।’
জামায়াতের সঙ্গে সরকারের আঁতাত হয়েছে—এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সবকিছু ভিত্তিহীন। মানবতাবিরোধী অপরাধীদের সঙ্গে কোনোভাবেই সরকারের সুসম্পর্ক থাকতে পারে না।’
তবে কেন গত কয়েক দিন জামায়াতের কোনো কার্যক্রমে বাধা দিচ্ছেন না বা জামায়াতকে কেন শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো—এসব প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াতের তরুণ কর্মীরা মুচলেকা দিয়েছিল যে তারা শান্তিপূর্ণভাবে এ সমাবেশ করবে। এ ছাড়া তারা একটি নিবন্ধিত সংগঠন, সমাবেশ করার সুযোগ তো দিতেই হবে। সুযোগ দিয়ে তাদের পরীক্ষা করা হলো অতীতের মতো তারা তাণ্ডব করে কি না।’ প্রতিমন্ত্রী বলেন, জামায়াতের তরুণ কর্মীরা নিজামী, মুজাহিদের চেয়ে ভালো।
আজকের ডাকা হরতাল প্রসঙ্গে শামসুল হক বলেন, ‘এ হরতাল অযৌক্তিক। তারা আজকের হরতালে একজনকে হত্যা করেছে। ওই পরিবারের কাছে গিয়ে আমি বুঝতে পেরেছি তাদের মানসিক অবস্থা কতটা বিমর্ষ।’
অন্য এক প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এখন এসে ঘোষণা দিচ্ছেন ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার ব্যাপারে জামায়াতের সঙ্গে তাঁরা একমত নন। প্রতিমন্ত্রী তাঁকে উদ্দেশ করে বলেন, ‘এ ঘোষণা পূর্ণাঙ্গতা লাভ করে না। সম্পর্ক ছেদ করে এসে বলুন, তবেই জনগণ এটাকে গ্রহণ করবে।’
Click This Link
Minister's current statement regarding young Jamat activist are quite contradictory.
Even today the same young Jamat activist have killed a person by burning him in the bus.After such activities if a minister says that young Jamat activist are better than Mujahid and others then we would have to say the CAT IS OUT OF BAG. Jamat has already backed the cake and if it has happened so then AL have taken the worse decision in their history. This shall ruin all positive image of AL and the party would go back to its political image as it had after the military take over of 1975. How come a Deputy home minister determines the violent militant activist as better activist who are involved in inter country destructive activities. Such contradictory activities and statement of Awami League would start descending its political image very quickly.
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×