somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সানগ্লাস

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গেটকিপার/ লিফটম্যান যদি স্যালুট না দেয় বা দরজা খুলে না দেয় , আমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগে । কর্পোরেট জবে আসার পড় থেকেই আমার এমনটা হয়েছে । লিফটম্যান আমাকে দেখে সালাম না দেয়াতে , ব্যাপারটি আমার চোখে পরেছে , ব্যাপারটা আমার কাছে অস্বস্তি লাগছে । সম্ভবত লিফটম্যান আজই নতুন এসেছে । আগের লিফটম্যান তো আমাকে দেখে , আমার হাত থেকে ব্যাগ নিয়ে , অফিসের টেবিলে রেখে আসতো । আজ এমন কিছুই হল না , তাই বিরক্তি লাগছে । আমার অসম্মান , আমার কাছে খুব অপছন্দ ।

অফিসে ঢুকতেই প্রায় সবাই উঠে দাড়িয়ে সালাম জানালো , পিয়ন দরজা খুলে দিলো । আমি চেয়ারে বসতেই আমার সেক্রেটারি রুমে ঢুকে সালাম দিলো ।
- কি খবর রুমানা , আজ কি কি মিটিং আছে ?
- স্যার , আজ তিনটা মিটিং আছে , আমি আজকের শিডিউলটা আপনার টেবিলে প্রিন্ট দিয়ে রেখেছি । আর সালাম সাহেব ফোন দিয়ে আপনার সাথে আজ লাঞ্চ অফার করেছেন , আপনি আপানার সুবিধামত রেস্টুরেন্ট পছন্দ করে , তাকে একটু সময় দিতে বলেছেন ।
- আজ কি কোথাও আমাদের বসে লাঞ্চ করার সময় হবে ?
- কঠিন হয়ে যাবে স্যার । ১২টায় টেন্ডার নিয়ে , মন্ত্রণালয়ে মিটিং আছে স্যার ।
- ঠিক আছে , আজ ফোন করে সরি বলে দিও আর আগামিকাল লাঞ্চের শিডিউল রাখো ।
- কিন্তু স্যার , আগামিকাল আপনার স্কুল ফ্রেণ্ডদের সাথে গেট-টুগেদার আছে , রেডিসনে , দুপুরে ।
- তাই তো , ভুলেই গিয়েছিলাম । স্কুল ফ্রেন্ডদের আড্ডা মিস করা যাবে না । আচ্ছা ঠিক আছে , তুমি শিডিউল করে রেখো । আর হ্যাঁ , শোন, পুরাতন লিফটম্যান কোথায় ? তার বদলি আজ কে এসেছে ?
- স্যার ,আমি খোজ নিয়ে জানাচ্ছি । কিন্তু কোন সমস্যা হয়েছে ?
- না না , আগের লোকটাকে দেখলাম না , তাই । ঠিক আছে , তুমি যাও ।

কাজে মনোযোগ দেয়ার চেষ্টা করলাম কিন্তু মন বসাতে পারছি না । লিফটম্যানের চেহারাটা মনে আসছে । আমাকে দেখে ওর কেন এতো অস্বস্তি হচ্ছিল ? কেনইবা আমার ওকে এতো পরিচিত মনে হচ্ছিল ? জীবনে এতোদূর আসতে আমাকে অনেক লোকের সাথেই পরিচিত হতে হয়েছে । তাই পরিচিত লোকের সংখ্যা নেহাতই কম না । লিফটম্যান আমার দিকে অবাক হয়ে তাকিয়ে ছিল , সালাম দেবার সময় ওর কণ্ঠে দ্বিধা ছিল , প্রতিটি ব্যাপার আমার কাছে এখন ধরা দিচ্ছে । আমিই বা এতো খুটিনাটি কেন খেয়াল করলাম । না , মন থেকে কিছুতেই ব্যাপারটি সরে যাচ্ছে না ।
- রুমানা , খোজ নিয়েছ , লিফটম্যানের ব্যাপারে ?
- জি স্যার , ও আজ বদলি হিসেবে এসেছে , শওকত আজ অসুস্থ , তাই ।
- নাম- ঠিকানা কি কিছু জানতে পেরেছো ?
- জি স্যার, ওর নাম বেলাল , গ্রামের বাড়ি নরসিংদী ।
- ঠিক আছে , থ্যাংক ইউ ।

আমার হাত কাপছে , ফোনটা টেবিলে রাখতে গিয়ে । বুকের ভিতরটা কাঁপছে । বেলাল !! ও, বেলাল !! আমার বন্ধু বেলাল ।
বেলাল , আমার ছোটবেলার সহপাঠী বা তার চেয়ে অনেক বড়কিছু । আমার বাবা খুব গরীব ছিলেন । আমি তার সাথে মাঠে কাজ করতাম ,তাই স্কুলে প্রতিদিন যেতে পারতাম না । বেলাল বিকালবেলা আমাদের ক্ষেতে আসতো , আমাকে স্কুলের পড়াগুলো দিয়ে যেত । পড়াশুনায় ওর মাথা কখনোই ভালো ছিল না । কিন্তু আমার জন্য ও স্যারদের সব কথা লিখে নিয়ে আসতো । আমি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতাম।

অষ্টমশ্রেণিতে পড়ার সময় ,আমার কাছে টাকা ছিল না , বৃত্তি ক্লাসের টাকা দেবার । বেলাল বলল যে , ও টাকা দিবে । আমি পরীক্ষা দিলাম । ট্যালেন্টপুলে বৃত্তিও পেলাম । ম্যাট্রিক দেবার পরে ঢাকা আসলাম কলেজে পড়তে । বেলাল আমাকে টাকা পাঠাতো । প্রতি মাসে , ও নাকি কি যেন কাজ করত , পড়াশুনা বাদ দিয়ে । কলেজে পড়ার সময় থেকে আমি আর গ্রামে ফিরে যাইনি । আমি জানতাম , কৃষিকাজ আমার জন্য না । আব্বা-আম্মা , মাঝে মধ্যে ঢাকায় আসতো আমার সাথে দেখা করার জন্য কিন্তু আমি গ্রামে যেতাম না । বেলাল প্রতিমাসে আমাকে টাকা পাঠাতো , যদিও আমার সাথে কোন যোগাযোগ ছিল না ।

মনে আছে , যেদিন এই চাকরিটি পাই , সেদিন আব্বাকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিলাম যে , বেলাল যেন আর টাকা না পাঠায় । আমি এখন থেকে নিজের খরচ নিজেই চালাতে পারবো ।
চাকরি পাবার পরে আমি আর বেলালকে মনে রাখিনি । আসলে , সবাইকে যদি মনে রাখতে যাই , তাহলে এই শহরে টিকে থাকতে পারবো না । আর আমার যে বর্তমান স্ট্যাটাস , তাতে কোন নিচু শ্রেণীর লোকজনের সাথে যোগাযোগ রাখাটাই তো লজ্জার । তাই আর আমি কারো সাথে যোগাযোগ রাখিনা ।
আজ , এতোদিন পরে বেলাল আমার জীবনে আসলো । মন চাইছে , ছুটে গিয়ে ওকে , বুকে জড়িয়ে ধরি , ওর পা ধরে মাফ চাই । আমি একজন অকৃতজ্ঞ । আমার জীবনের পুরোটাই তো ওর দান । সংবিৎ ফিরে পেলাম , রুমানার কথায় ,
- স্যার , মিটিংয়ে যাবার সময় হয়েছে ।
- ঠিক আছে চল ।
অফিস থেকে বের হবার সময় , চোখে সানগ্লাসটা দিয়ে নিলাম । লিফটে উঠতে গিয়ে , আড়চোখে বেলালের দিকে তাকালাম । কত শুকনো হয়ে গেছে , মনে হয় ওর অনেক অভাবের সংসার । আমার চোখের কোনায় চিক চিক করছে , বুকটা ব্যাথা করছে । মন চাইছে , বেলালকে জড়িয়ে ধরি । ওর পরিবারে খোজ নিই ।

কিন্তু না , আমাকে দুর্বল হলে চলবে না । এমন অনেক বেলাল আমার জীবনে এসেছে , আরও আসবে । সবাইকে মনে রাখলে আমার ক্যারিয়ার মেইনটেইন করা যাবে না । চোখের কোণটা সানগ্লাসের ভিতরে আংগুল দিয়ে মুছে নিলাম ।
লিফট থেকে নামার সময় বুঝলাম , বেলাল আমার দিকে তাকিয়ে আছে ।

আমি সোজা নেমে গেলাম , ড্রাইভার দরজা খুলে দাড়িয়ে আছে । গাড়িতে বসতেই , এসির ঠাণ্ডা বাতাস আমাকে শুষে নিলো ।


সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×