somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালো গরুর মাংস

২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন সপ্তাহ হল , গরুর মাংস কিনতে পারছি না ।

ব্যাপারটা হল , বাজারে গিয়ে বউকে ফোন দিয়েছি ,

- মিতু , গরুর মাংস পেয়েছি , কালো গরুর মাংস , মাংসগুলো একেবারে টকটকে লাল , কিনবো নাকি ? তুমি খেতে চেয়েছিলে ।
- কেন কিনবে না ? ভালো হলে কিনে নাও ।

আমিও উৎসাহ নিয়ে কিনে ফেললাম । তারপর আরও অনেক বাজার করলাম । বাসায় এসে রোদের সাথে খেলতে খেলতে দুপুর । দুপুরে খেতে বসে দেখি , কুচুর লতি আর রুই মাছ , মনে করলাম যে , মনে হয় , মাংস এখনো চুলায় , গরম গরম খাবো , এজন্যই হয়ত টেবিলে আসেনি এখনো ।
মিতুকে বললাম , “ গরুর মাংস রান্না করলে আবার মাছও রান্না করলে , কাহিনী কি ? কোন ওকেশন আছে নাকি ?”
- কই , মাংস তো রান্না করিনি , তুমি তো আনোনি ।
- কি বল , মাংস আনিনি মানে ? তাজা লাল টকটকে মাংস , আমি নিজে দাড়িয়ে থেকে কিনেছি ।
- না , সত্যি , ব্যাগে কোন মাংস ছিল না ।
এবার তো আমার ভিমরি খাবার অবস্থা । আমি নিশ্চয় , মাংস কিনে দোকানেই ফেলে এসেছি । না খেয়েই দৌড় দিলাম , বাজারে ।
কসাই আমার পরিচিত । গিয়েই জিগ্যেস করলাম যে , ভাই আমি কি মাংস রেখে গিয়েছি ?
- হ ভাই , রাখছেন তো , কিন্তু আপনি আর আসেন না , তাই আমি অন্য মানুষের কাছে বিক্রি করে দিয়েছি , এই নেন আপনের টাকা ।
- ভাই আমার টাকা লাগবে না , আমার কালো গরুর , তাজা লাল টকটকে মাংস লাগবে , আমার বৌ খেতে চেয়েছে ।
- কালকে আসেন , ওই যে , লাল গরুটা বাধা আছে , অইটা মারুম ।
- না ভাই , আমার লাল গরুর মাংস লাগবে না , তাজা লাল টকটকে মাংস লাগবে , আমি বউকে মিথ্যা বলতে পারবো না । ( মনে মনে বললাম , আমি ভাই বউকে ভীষণ ভয় পাই ) ।
- তাইলে কি আর করা , যেদিন কালো গরু মারুম , আপনারে ফোন দিমু , মোবাইল নাম্বার দিয়া যান ।
বাসায় ফিরে মিতুকে এই কাহিনী বলতেই , আগুন জ্বলে উঠলো ,
- তুমি সবসময় এমন , কোন কিছু ঠিকমত করতে পারো না , সামান্য একটা কালো গরুর মাংস আনতে বলেছি , সেটাও তুমি ফেলে আসলে ।
- মিতু শোন , আমি তোমাকে বেঙ্গল মিটের গ্যারান্টি দেওয়া ভালো মাংস এনে দেই ।
- কালো গরুর গ্যারান্টি আছে ? থাকলে নিয়ে আসো ।
- না ,তা নেই কিন্তু মাংস ভালো ।
- না , এই বাসায় যদি নেক্সট গরুর মাংস আসে , তাহলে শুধু কালো গরুর তাজা লাল টকটকে মাংসই আসবে, আর নয়ত না ।

আমি অসহায়ভাবে , ছেলের দিকে তাকালাম , মনে হল , ও নিজেও বিপদ বুঝে অন্য দিকে ঘুরে খেলছে ।
তিন সপ্তাহ হল , গরুর মাংস কিনতে পারছি না । আমার প্রতিদিনের কাজ হচ্ছে , অফিসের পর সন্ধায়, কসাইয়ের দোকানের সামনে যাওয়া , যদি কালো একটা গরু বাধা থাকে , যা পরের দিন জবাই করা হবে । বাসায় তাজা লাল টকটকে মাংস রান্না হবে । ব্যাটা কসাই’ও কালো গরু আর মারে না ।

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৫১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×