somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি।

২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানুয়ারিতে মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের লক্ষ্য নিয়ে জোর প্রস্তুতি চলছে। এবার মেলা জমজমাট হবে বলে আশা করছে আয়োজনকারী কর্তৃপক্ষ।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আয়োজনে প্রতিবছর মাসজুড়ে শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার এ মেলার ষষ্ঠদশ আয়োজন।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি কর্মকর্তারা জানিয়েছেন, দরপত্রের মাধ্যমে স্পেশাল প্যাভেলিয়ন, প্রিমিয়ার প্যাভেলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভেলিয়ন, প্রিমিয়ার স্টল ৩৫টি ও রেস্তোরাঁ বরাদ্দ দেওয়ার কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

ইপিবির ভাইস-চেয়ারম্যান জালাল আহমেদ ঈদের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেলা আয়োজনের কাজ পুরোদমে চলছে। আশা করি, সঠিক সময়ে মেলায় কাজ সম্পন্ন হবে।"

"গত বছরের তুলনায় এবার মেলা আরো জমজমাট হবে। দর্শকও বেশি আসবে বলে আমরা আশা করছি", বলেন তিনি।

দর্শকদের সুবিধা ও সৌন্দর্যের বিষয় বিবেচনায় এবার আয়োজনে কিছু নতুনত্ব আনার কথাও জানান জালাল।

তিনি বলেন, "এবারে আমরা মেলাকে বিভিন্ন ভাগে ভাগ করে দিবো। এক-একটি ভাগে একই ধরনের পণ্য পাওয়া যাবে।"

এছাড়া মেলায় শিশুকুঞ্জ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে শিশুদের রেখে অভিভাবকরা মেলায় ঘুরতে যেতে পারবেন।

বাণিজ্য মেলা ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশাও কম নয়।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি একে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবছরই বাণিজ্য মেলা কলেবর বাড়ছে। এ বছর আরো বাড়বে বলে আমরা আশা করছি।

তিনি বলেন, "বাণিজ্য মেলা থেকে স্বদেশীরা যেমন দেশি অনেক পণ্য সম্পর্কে ধারণা পেতে পারেন, তেমনি বিদেশি ক্রেতারাও বাংলাদেশের পণ্য সম্পর্কে ধারণা নিতে পারে।"

এবারের বাণিজ্য মেলায় এ বছর রেস্তোরাঁসহ স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ধরা হয়েছে ৪৬১টি। এর মধ্যে রয়েছে স্পেশাল প্যাভেলিয়ন ৫টি, প্রিমিয়ার প্যাভেলিয়ন ৫টি, প্রিমিয়ার মিনি প্যাভেলিয়ন ৪টি, প্রিমিয়ার স্টল ৩৫টি, প্যাভেলিয়ন ৬০টি, মিনি প্যাভেলিয়ন ৪০টি, স্টল ৩০০টি এবং রেস্তোরাঁ ১২টি।

ইপিবির উপ-পরিচালক ও বাণিজ্য মেলা সচিবালয়ের সদস্য সচিব সৈয়দ বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দরপত্রের মাধ্যমে প্যাভেলিয়ন ও স্টলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলায় ছুটির দিনে প্রায় দুই থেকে আড়াই লাখ এবং কর্মদিবসে প্রায় ১ লাখ মানুষ আসেন বলে আগের মেলার অভিজ্ঞতা থেকে তিনি জানান।

গতবছর বাণিজ্য মেলায় বাইরের আটটি দেশ অংশ নিয়েছিলো। এবার আরো ছয়টি দেশ যোগ হচ্ছে বলে জানান ইপিবির ভাইস চেয়ারম্যান।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম হয় ১৯৯৫ সালে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×