১. কলস গাছের কথা আমরা অনেকে জানি। ঘটপত্রী এই গাছের পাতার শেষভাগে ঘটের মতো করা থাকে, এতে ঢাকনাও থাকে। কোনো পোকামাকড় সেই ঘটের মধ্যে ঢুকলেই ঘটের মুখ বন্ধ হয়ে যায়। আর পোকামাকড় তার মধ্যে পড়ে মারা যায়। এগুলোকে বলা হয় পতঙ্গভুক উদ্ভিদ। পৃথিবীতে অনেক পতঙ্গভুক উদ্ভিদ আছে। এমন ধরনের উদ্ভিদ আছে সেগুলোতে রাতে ফুল ফোটে। আর সেই ফুলের আকর্ষণে প্রজাপতি ও অন্যান্য কীটপতঙ্গ উড়ে এসে ফুলের ওপর বসে। কিন্তু সেসব হতভাগ্য কীটপতঙ্গরা জানে না, তারা মরণ ফাঁদে বসেছে। গাছের ফুলে এমন ধরনের ফাঁদ থাকে, যা থেকে সেসব পতঙ্গ আর উড়ে পালাতে পারে না। সেই ফুলের বুকে তাদের মৃত্যু ঘটে।
এই জাতের উদ্ভিদের বিজ্ঞানীরা নাম দিয়েছেন 'সাত্তরোমা টাম গুচ্ছাতুম'। মধ্য ভারতের বেশ কয়েক জায়গায় ক্ষেতখামারের আশপাশে বা জঙ্গলে এ ধরনের গাছ জন্মে থাকে।
২. গ্রামাঞ্চলে আমরা বাড়িতে কেউ প্রদীপ জ্বেলে বা হ্যারিকেন জ্বেলে বা বৈদ্যুতিক আলোতে ঘর আলোকিত করি। কিন্তু কোনো গাছের ছাল থেকে আলো ঠিকরে পড়েছে। ঘরে ঘরে গাছের ছাল বাল্বের মতো ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনা সত্যি চমকপ্রদ ঘটনা। এই চমকপ্রদ ঘটনা ঘটেছে চীনে। সেখানকার হুনান প্রদেশে এমন একটা গাছের সন্ধান পাওয়া গেছে, যার ছাল কাটলে তার ভেতর থেকে আলো ঠিকরে পড়ে। জোনাকীর আলোর মতো আলো তা থেকে ঠিকরে পড়ে। আর শুধু গাছের ছাল নয়, শেকড় থেকে পর্যন্ত আলো পাওয়া যায়। আলোটা অবশ্য একেবারে সাদা আলো নয় বা জ্যোৎস্নার আলোর মতো নয়। আলোর রংটা নীলচে ধরনের। স্থানীয় একজন কৃষক হঠাৎ এই গাছটির আবিষ্কার করেছেন। তিনি কাছাকাছি একটা জায়গা দিয়ে তার জমিতে চাষ করে বাড়ি ফিরছিলেন। বাড়িতে কিছু কাঠের প্রয়োজন হলো। কিন্তু আশ্চর্য! রাতের অন্ধকার নেমে আসতেই সেই গাছের কাটা ছাল থেকে আবছা আলো ঠিকরে পড়তে লাগল। কৃষক তো যায়। খবরটা আশপাশের লোকদের মধ্যে জানাজানি হয়ে গেল। দেখা গেল অনেকেই সেই গাছের ছাল কেটে এনে বাড়িতে রাখলেন। আর রাতের অন্ধকারে তা থেকে আলো ঠিকরে পড়ছে। ঘর কিছুটা আলোকিত হচ্ছে। খবরটা শেষ পর্যন্ত গিয়ে পেঁৗছলো বিজ্ঞানীদের কানে। দলবল নিয়ে তারা ছুটে এলেন সেই জায়গায়। তারা ওই গাছের ছাল কেটে নিয়ে পরীক্ষার কাজ শুরু করেছেন। কি এমন বস্তু ওই গাছের ছালে আছে, তা থেকে ওরকম আলো ঠিকরে পড়েছে। এখন সেটাই তাদের গবেষণার বিষয়। আট ওয়াটের বাল্বে যতটা আলো হয়, এক টুকরো ছাল থেকে সেই পরিমাণ আলো পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। এ ধরনের গাছ সেখানে আরও অনেক কাছে কিনা তার জন্যও খোঁজখবর চলছে। হয়তো কিছুদিনের মধ্যে এ ধরনের আরও কিছু গাছের সন্ধান পাওয়া যাবে।
৩. মধ্য আফ্রিকার তৃণভূমিতে আবার এক রকম গাছের উপরের অংশ নাগর দোলার মতো মাঝে মাঝে ঘুরে, দূর থেকে এটা লক্ষ্য করা গেছে। আসলে 'মেরি গো রাউন্ড' ট্রি নামে এ ধরনের গাছের উপরের অংশ মাঝে মাঝে ঘুরে থাকে। দূর থেকে মনে হয় কোনো নাগরদোলা ঘুরছে।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।