৬
আজ অনেক ভোরে ঘুম থেকে উঠলাম অনুর সাথে দেখা করব বলে । কিন্তু একটু আগে খুলনা থেকে রওয়ানা হয়েছে আসতে হয়ত ৫-৬ঘন্টা লেগে যাবে । নাস্তা খেতে খেতে যানলাম ইউ.কে ভিসার জন্য আম্মু , আব্বু ও রিমি আবেদন করে ফেলছেন । খুব শীঘ্রই ভিসা পেয়ে যাবেন ।
নাস্তা শেষ করে কোচিং সেন্টারে চলে গেলাম । কলেজের অনেক বন্ধুরাই একিই কোচিং সেন্টারে পড়ি । শাহেদ আমার বন্ধুদের মাঝে সবচেয়ে ক্লোজ । ও আমার প্রায় সব খবরই জানে । আমার ও অনু দুজনেরই অনেক ভালো বন্ধু সে । আচ্ছা শুভ তোর আর অনুরাধার মাঝে শুধুই কি ব›ধুত্ব নাকি প্রেম করছিস ? ই্দানিং তোদের ভাবসাব দেখে সন্দেহ হয় তোরা প্রেম করস ।সত্যি করে বলবি কিন্তু বলে আমার দিকে চোখ বড় করে জানতে চাইল শাহেদ । আমি চেয়ে হাসলাম শাহেদের দিকে চেয়ে । আমি বললাম কেন তুই প্রেম করবি নাকি অনুর সাথে । ফাজলামি রাখ সত্যি করে বল আর আমার গালফ্রেন্ড আছে বলল শাহেদ আর তুই তা জানিস । হুম বন্ধু তোর আর লীনার প্রেমের খবর আমি জানি । আচ্ছা আজ লীনা কই ক্লাস করবে না , বলল শুভ । কথা পেচাই্স না আমি যা জানতে চাই তার উত্তর দেয় আগে বলল শাহেদ ।আমি আর উপায়ন্তর না দেখে স্বীকার করতে বাধ্য হলাম অনু আমার প্রেয়সী । এইকথা শুনামাত্র শাহেদ একলাফে ব্রেঞ্চের উপর উঠে বলল , বন্ধুরা শুন একটা ঘোষনা আমাদের শান্ত,লাজুক ছেলে যিনি ক্লাসের বান্ধবীদের ভয় পেতেন উনি আজ আর মেয়েদের দেখে লজ্জা পান না । কারন উনি আমাদের সহপাঠী অনুরাধার সাথে প্রেম করেন । একথা শুনা মাত্র সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাল ।আমি তাদের সাথে হাসতে লাগলাম আর শাহেদকে টান দিয়ে বসালাম।ক্লাস শেষ করে যখন বাসায় ফিরছি তখন অনু ফোন দিল । হ্যালো শুভ ,এইমাত্র বাসায় ডুকলাম । আমি বললাম খেয়ে রেস্ট নাও বিকেলে দেখা হচ্ছে । অনু বলল , শুভ আমার তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে । প্লিজ একটু আস না । আমি তোমায় দেখতে চাই । আমি বললাম , ঠিক আছে অনু তুমি বারান্দায় আস । আমার তোমার বাসার সামনে আসতে কয়েকমিনিট লাগবে ।বলে ফোন রেখে অনুর বাসার দিকে রওয়ানা হলাম । অনুদের বাসা কোচিং ও আামাদের বাসার মাঝখানে পড়ে ।আমি ওর বাসার নিচে এসে তাকে ফোন দিলাম । অনু আমার সাথে ফোনে কথা বলতে বলতে দুতলার বারান্দায় এসে দাড়াল । প্রায় একসপ্তাহ পর অনুর মিষ্টি মুখ দেখে আমি ওর পানে চেয়ে তাকিয়ে রইলাম । অনুর মায়াবী চেহারাটা দেখলে আমার কাছে পৃথিবীটা অনেক ছোট মনে হয় । অনু আমার দিকে চেয়ে ফোনে বলল হা করে কি দেখছ শুভ ? আমি উত্তর না দিয়ে চেয়েই রই্লাম ওর দিকে । অনু যখন আবার বলল হ্যালো কি হল কথা বলছ না যে । আমি বললাম , তোমার মিষ্টি মুখ দেখে আমার আর মুখ দিয়ে কথা বের হয় না অনু । অনু বলল , তাই ফাজলামি হচ্ছে না । আমি বললাম সত্যিই অনু তোমায় দেখলে আমার আর কথা বলতে মন চায় না । শুধুই তোমায় দেখতে মন চায় । তোমার দুচোখের দিকে চেয়ে চেয়ে মরে গেলেও আমি কষ্ট পাব না অনু । আমি তোমায় অনেক ভালবাসি অনু । ’’আর কখনও মরার কথা বলবে না শুভ । আমি তোমায় হারাতে চাই না । আর এমন কথা বললে আমি কিন্তু কেঁদে দিব । ”-বলল অনু । ওকে জান সরি্য , আর এমন বলব না । প্রমিজ । -বলল শুভ । ওকে বিকেলে দেখা হচ্ছে বলে অনুকে হাত নাড়িয়ে মটরসাইকেল করে বাসায় ফিরল শুভ ।
চলবে...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


