somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়েত ইসলামীর শেষ অপচেষ্টা

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সারাদেশব্যাপী জামায়ত ইসলামী হরতাল ডেকেছে । উদ্দেশ্য একটাই যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করা । তারা চায় না এদেশে মহান মুক্তিযুদ্ধে আল বদর , রাজাকার , আল শামস বাহিনীর হাতে শহীদ মুক্তিযুদ্ধা , বুদ্ধিজীবি , ছাত্র , ডাক্তার ও অসংখ্য নারী শিশু ধর্ষণ হত্যা ও বাড়ীঘর লুন্টনের দায়ে চিহ্নিত অপরাধীদের কোনরুপ বিচার হোক । তাই তারা এখন এ্ইসব চিহ্নিত মানবতাবিরোধী অপরাধীদের বাঁচানোর জন্য ৭১-র তাদের সেই হিংস্র চেহারায় ফিরে গেছে । যার প্রমান তারা গত কয়দিন থেকে রাজপথে বিভিন্ন অপকর্মের মাধ্যমে প্রমান দিচ্ছে । আর এইজন্য তারা তাদের ছাত্র সংঘটন শিবিরকে পুলিশের প্রতি লেলিয়ে দিয়েছে । জামায়ত কিছু সাধারন ছাত্রের মগজ ধুলাই করে তাদের সন্ত্রাসী জঙ্গী বাহীনিতে পরিনত করেছে । অভিযুক্ত গ্রেফতার শীর্ষ নেতারা নিজেরাই বুঝতে পেরেছে তারা এবার আর কোন নিস্তার পাবে না তাই তারা এদেশের তরুন মেধাবী ছাত্রদের ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছে । ৭১সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহীনি ও তাদের সাথে এদেশের আলো বাতাসে বেড়ে উঠা দোসররা যেভাবে বুদ্ধিজীবি হত্যাযগ্য করেছে , ঠিক তেমনি এ্ই মুহূর্তে জামায়ত ইসলামী ও তার দোসররা পুলিশের উপর আক্রমন ও বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থির পরিবেশ তৈরী করে সাধারন শিক্ষা কার্যক্রম ব্যহত করছে । ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্য়ের আজকের পরীক্ষা বাতিল করা হয়েছে । ঢাকার যাত্রাবাড়ী বেশ কয়েকটি গাড়ী ভাংচুর হয়েছে ও সিলেটের জিন্দাবাজারে ককটেল বিম্ফোরণের মাধ্যমে তাদের সাংগাঠনিক শক্তির পরিচয় দিয়েছে । ইতিমধ্যে পুলিশের সাথে সংঘর্ষে শিবিরের এক কর্মী নিহত হয়েছে । আমার প্রশ্ন এই আত্নদান কিসের জন্য ? এদেশের সাধারন মানুয়ের আধিকার বাস্তবায়নে ! না অপরাধীকে তার প্রাপ্য সাজা থেকে বাঁচানোর জন্য ? তারা জানে এদেশে তাদের রাজনৈতিক ভবিষ্যত ফূরিয়ে গেছে । নির্বাচনে একা কিংবা জোট বেঁধে দাড়ালেও একটাও আসন পাবে না ।তাই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে ।
সর্বশেষে সবার প্রতি অনরোধ বাংলাদেশের মুক্তিযুদ্ধে হত্যার দায়ে অভিযুক্ত অপরাধীদের বিচারের বাধাদানকারী অপশক্তিগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন । নির্বাচন এখনও অনেক দুরে । আগে এদের বিচার শেষ হতে দিন পরে আপনারা যে যাকে খুশি নির্বাচিত করতে কাজ করুন । একটা কথা মনে রাখবেন এ্ইবার যদি এইসব অপরাধীরা পার পেয়ে যায় আমাদের অসচেতনায় তবে আর কখনো এদের বিচার হবে না বলে আমার ধারনা । বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ লাখো মুক্তযুদ্ধা হয়ত আর আমাদের কিছু বলতে পারবে না কারণ তারা মৃত কিন্তু ইতিহাস ও ভবিষ্যত প্রজন্ম আমাদের কখনও ক্ষমা করবে না ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×