আগামীকাল আবারও এ্কটা হরতাল ঘোষনা করেছে বিরোধীদল বিএনপি । য দিও এই প্রতিবাদের একটি গুরুত্বপুর্ন যুক্তি বা কারন হলো বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুলের গ্রেফতার । আমি নিজে্ও মনে করি এই গ্রেফতার ভবিষ্যত বাংলাদেশের রাজনীতি আরও কলুষিত করবে । যদিও এ্ধরনের পরিস্থিতি এদেশের রাজনীতিতে নতুন নয় । এরকম একশোটি উদাহরণ দেয়া যাবে যা বিএ্নপি তথা চারদলীয় জোট সরকার ২০০১-২০০৬সালে সরকার পরিচালনার সময় ঘটেছে । তারপরেও দিনবদলের স্লোগান নিয়ে যে সরকার ক্ষমতায় এসেছিল এবং যার রাজনীতির মূল স্লোগান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সেরকম একটি দলের কর্মীরা কিভাবে রাজনৈতিক কর্মসূচির মোকাবেলায় বিশ্বজিতের মত একটা ঘটনার জন্ম দেয় ।আমরা বিশ্বাস করতে চাই বিশ্বজিতের হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা ।এবং ঘটনার সাথে জড়িতদের সুষ্টু বিচারের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগ সন্ত্রাসী রাজণীতির বিরোধী তা প্রমান করবে । বিরোধীদলের প্রতি অনুরোধ দয়া করে আপনারাও একটু নমনীয় হোন জনগনের প্রতি । জনগনের জন্যই যদি রাজনীতি হয়ে থাকে তবে জনগনের জানমালের প্রতি একটু দৃষ্টি দিন । ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বদৌলতে আমরা দেখতে পেয়েছি কিভাবে পিকেটাররা ককটেল নিক্ষেপ করছে , দাঁড়িয়ে থাকা গাড়ীতে কিভাবে আগুন লাগানো হচ্ছে ।এই সন্ত্রাসী কর্মকান্ডকে কি আপনারা গনতান্ত্রিক অধিকার বলবেন ? নিশ্চয়ই না । বিদেশীরাও এ ঘৃন্য রাজনৈতিক সংস্কৃতি থেকে রেহাই পায় নি । জার্মান নাগরকের উপর হামলা কতটা অসভ্য রাজনীতি আমরা করি তা বিশ্বের দরবারে তুলে ধরা হয়েছে । অথচ আমরা জাতি হিসেবে সারাবিশ্বে অতিথিপরায়ন হিসেবে যুগ যুগ ধরে পরিচিত । পরিশেষে আগামীকালের হরতালে যাতে কোন নৃশংস ঘটনার স্বীকার আমরা কেউ না হই এই প্রার্থনা মহান আল্লাহ রাবাবুল আলামীনের
কাছে করি । সবাই নিরাপদে ও সুস্থ থাকুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


