গতকাল রাত ১১.৩০ টায় একাত্তরর জার্নালে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের কাছে অনুষ্টানটির উপস্থাপিকা ফোনে জানতে চেয়েছিলেন চীফ জুডিশিয়াল আদালতে করা রাস্ট্রদ্রোহ মামলার অভিযোগটি সম্বন্ধে । জবাবে মাহমুদুর রাহমান আত্নপক্ষ র্সমথন করতে গিয়ে মুলত সাংবাদিক সামিয়া জামানের উ্পর চটে বসেন । মুলত মামলাটি আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের একজন প্রসকিউটরের করা এই কথা সামিয়া জামান বলায় উনি রেগে যান । মামলাটি মুলত সরকার করেছে বলে উনি দাবি করেন এবং বর্তমান সরকাররে সময় সারা দেশ একটি কারাগার ও ১৬কোটি মানুষ কারাগারে বসবাস করছে এরকম একটি মন্তব্য দনে । এছাড়াও যে বিচারিক আদালত থেকে এই রুল ইসু্য করা হয়েছে সেই বিচারক সম্বন্ধেও উনার আভিযোগ ব্যাক্ত করেন । সৌভাগ্য ক্রমে আমি এ্ই অনুষ্টানটি টিভিতে প্রত্যক্ষ করেছিলাম ।উনি উনার এমন বেঁফাস মন্তব্য করে কতটা কৃতিত্ব বা আইন লঙ্ঘন করেছেন সেই বিতর্কে না গিয়ে আমি যে জিনিসটায় সাংবাদিক সামিয়া জামান ধন্যবাদ দিব তা হল মা্হমুদুর রহমান এদেশকে কারাগার মনে করে সেই কথাটা জনগনের কাছে প্রকাশ করে দিতে পেরেছেন ।এবং সেটা কোন ইমেইল অথবা মেসেন্জার হ্যাক করে নয় বরং সরাসরি কথা বলার মাধ্যমে তাঁর সাংবাদিকতার দক্ষতার মাধ্যমে । মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশ কারাগারের সাথে তুলনা করে উনি মুলত নিজেকেই হেয় করেছেন ১৬কোটি মানুষকে নয় ।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


