আর কিছুক্ষনপর ১৬ই ডিসেম্বর । আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা রচিত হয় এই ১৬ই ডিসেম্বর ১৯৭১সালে । কে জানত মাত্র নয়মাসে একটা জাতি একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম দিবে । কিন্তু আমাদের সেই সময়ের মুক্তিযুদ্ধারা তা করে দেখিয়েছিল । অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের এ্ই স্বাধীনতা । ত্রিশ লাখ শহীদ আর দু'লাখ মা-বোনের সম্ভ্রমের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা অনেক আবেগ আর ত্যাগের । মুক্তিযুদ্ধাদের লক্ষ্য ছিল তৎক্ষালীন পশ্চিম পাকিস্তানের শোষন, নির্যাতন, লুট থেকে বাঙালীদের রেহাই দেয়া । আর সেই লক্ষ্যে তাঁরা তাদের শুধু প্রানই উৎসর্গ করেনি বরং করেছে তাদের পরিবারকেও উৎসর্গিত । ছাত্র, শিক্ষক, কৃষক, ডাক্তার, রাজনীতিবিদ ও বাঙালী সৈনিক-অফিসার সবার সমন্বয়ে এটা ছিল একটা পূর্ন গেরিলা যুদ্ধ । বিজয়ের সেই ঐতিহাসিক দিনের দাড়প্রাস্তে দাড়িয়ে আমি সকল বীর মুক্তিযুদ্ধাদের ও এ্ই স্বাধীন রাষ্ট্রের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্মরন করি গভীর শ্রদ্ধাভরে । সবাই বিজয়ের শুভেচ্ছা ও যুদ্ধাপরাধীদের প্রতি ধিক্বার জানাই । যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত নিষ্পত্তি হোক ।
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।