somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোরগ মোসাম্মান তৈরির রেসিপি!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরাতন ঢাকার আদি বাসিন্দাদের অনেকগুলো ঐতিহ্যবাহী খাবার রয়েছে। ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে মোরগ মোসাম্মান একটি। তৈরীর প্রনালী জানা থাকলে আপনি সহজেই বাসায় বসে প্রিয়জনের সামনে পরিবেশন করতে পারবেন নিজের হাতে রান্না মোরগ মোসাম্মান । কিভাবে তৈরী করতে হবে ও কি কি লাগবে নিচে তা তুলে দেওয়া হলো :

যা যা লাগবে
মোরগ দেড় কেজি-একটি
লেবুর রস দুই টেবিল চামচ
দই এককাপ
পেয়াজ কুচি এককাপ
আদা বাটা এক টেবিল চামচ
রসুন বাটা দুই টেবিল চামচ

দারুচিনি বাটা আধা চা চামচ
চিনি দেড় চা চামচ
কিসমিস দুই টেবিল চামচ
কেওড়া দেড় টেবিল চামচ
ঘি দেড় টেবিল চামচ

লবণ এক চা চামচ
পেয়াজ বাটা এক কাপের চার ভাগের একভাগ

পেস্তাবাদাম কুচি দুই টেবিল চামচ
গোলমরিচ বাটা এক চা চামচের চার ভাগের একভাগ
এলাচ বাটা এক চা চামচের চার ভাগের একভাগ
জয়ফল বাটা এক চা চামচের চার ভাগের একভাগ
জয়ত্রি বাটা এক চা চামচের চার ভাগের একভাগ

যেভাবে তৈরী করতে হবে

মোরগের চামড়া ছাড়িয়ে গলা কেটে ফেলে পেটের ভিতর থেকে নাড়িভুড়িঁ সব বের করতে হবে। মোরগের পেটের ভিতরের ফ্যাপসাও বের করতে হবে। সম্পূর্ণ মোরগটি ভালোমতো ধুয়ে নিতে হবে। এরপর সম্পূর্ণ মোরগে লেবুর রস মেখে এক ঘন্টা মেরিনেড করতে হবে।

সিদ্ধ করা ডিমের খোসা ছাড়িয়ে রাখতে হবে। খোসা ছাড়ানো গাজর ও আলু লম্বা টুকরা করে সিদ্ধ করতে হবে।

মোরগের পাখাদু’টি গায়ের সাথে লাগিয়ে পা দিয়ে চেপে ধরে সুতা পেঁচিয়ে রাখতে হবে। মোরগের সম্পূর্ণ শরীর সুতা দিয়ে ভালোভাবে পেঁচাতে হবে যেন পা, ডানা শরীরের সাথে লেগে থাকে। অর্ধেক লবণ মাখাতে হবে।

কড়াইয়ে তেল গরম করে মোরগ চারদিকে হালকা বাদামি রং করে ভেজে তুলুন।

কড়াইয়ের গরম তেলে পেয়াজ বাদামি রং করে তেল ছেঁকে সিকিভাগ বেরেস্তা তুলে রাখতে হবে।

এরপর কড়াইয়ে সব বাটা মসলা নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে । মসলা কষানোর পর সম্পূর্ণ ঘি মসলা থেকে আলাদা হয়ে গেলে এক কাপ পানি ও বাকি লবণ দিন।

যখন পানি ফুটে উঠবে তখন মোরগ দিন এবং কড়াই ঢেকে মৃদু আঁচে রাখুন। বিশ থেকে পচিঁশ মিনিট পর উল্টে দিয়ে আবার ঢেকে মৃদু আঁচে রাখুন। পানি শুকিয়ে মাংস সিদ্ধ হলে লেবুর রস, কেওড়া ও চিনি দিয়ে উল্টেপাল্টে ভাজুন। ভাজা হলে তুলে সুতা কেটে বের করুন।

আলু, গাজর,ডিম কড়াইয়ের তেলে নেড়েচেড়ে নিতে হবে।

পরিবেশন করা

কড়াইয়ের গরম তেলে হালকা ভেজে নেওয়া ডিম মোরগের পেটে ভরে পরিবেশন ডিসে মোরগ নিয়ে চারপাশে গাজর,আলু সাজিয়ে দিতে হবে। উপরে পেস্তা বেরেস্তা,বাদাম কুচি ছিটিয়ে দিন।
আরও অনেক রান্নার রেসিপি সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×