somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুবে৭১
যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

বিবাহ বিড়ম্বনা

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামটি মোটেই হাস্যকর নয়। যতটা কষ্টের ঠিক ততোটাই ভাববার। গল্পটা আমার নিজের। ভেবেছিলাম, আর কোনদিন ব্লগ লিখবনা। যা লিখেছি, তাই ঢেড়। কি হবে এসব ছাইপাস লিখে। কি লাভ! অন্যর মনের খোরাক জুগিয়ে। নিজেরই যখন পেটের খোরাক যোগাতে হিমশিম খাচ্ছি। সেখানে মনটনের কথা ভেবে আজাইরা কষ্ট দাওয়াত করার কি দরকার!।

যখন লিখছি তখন তৃতীয় বিশ্বের অন্যতম বিরক্তিকর কাজটিই যেন আমি করে চলেছি। কম্পিউটারের কি-বোর্ডে টাইপ করা। গতকাল যখন পেটের চিন্তায় পিষ্ট হয়ে হৃষ্টচিত্তে কাজ করছি। ঠিক তখনই আমারই আপন ছোট ভাইয়ের বউ আমাকে ফোন করলো।প্রসঙ্গ বিয়ে।

--হ্যালো, ভাইয়া আসসালামু আলাইকুম। কেমন আছেন।
-- ওয়ালইকুম সালাম, ভাল আছি। বল ঝুমা। (মেয়েটা হিন্দু ছিল, ঝুমকা থেকে ঝুমা হয়েছে)।
-- বলতে সাহস পাইতাছি না। কিভাবে যে বলবো।
-- আমি তো বাঘ না, বল আপু।
-- ভাই, আমরা যদি আপনাকে কোন মেয়ে এনে দেই (আমার বিয়ের পাত্রি) তাহলে কি আপনে নিয়া খাবেন।
নিজের বিরক্তিটা প্রকাশ করতে পারলাম না। কিন্তু, যথেষ্ট বিরক্ত হলাম। কারন, পরিবারে আমিই সব থেকে অসহায় অবস্থার মধ্যে দিয়ে মানুষ হয়েছি। না করেছি প্রেম, না করতে পেরেছি বিয়ে। বয়স হয়ে গেছে ৩৫ এর কাছাকাছি। দেখতে শুনতে খারাপ ছিলাম না। তারপরও, কেন যেন তেমন কিছু হয়নি। না প্রেম, না কোন অন্তরঙ্গ সম্পর্ক। ঝুমা'র এমন প্রস্তাবে আমি যারপর নাই একটু বিরক্ত। কারন, একটা স্বল্প শিক্ষিত মেয়ে আমাকে বাছ বিচার ছাড়ািই কিভাবে এই কথা গুলো বলল! আমার মাথায় আসেনা। কষ্ট পেলেও বিরক্তি টা প্রকাশ করলাম না।

মা, মারা যাবার পর থেকে আমার জীবনটাই হ-য-ব-র-ল হয়ে গিয়েছে। হাদিসে আছে, কোন কারনে বাবা-মা বদনাম বা খারাপ কিছু বলা যাবেনা। কিন্তু, যে মানুষটা আমাকে নিয়ে কোন দিন ভাবেনী। তাকে কিভাবে ভাল মানুষ হিসেবে মনে করি।আমি যা কিছু করেছি বা করতে চেয়েছি সেই প্রথম বাঁধা হয়ে দাড়িয়েছে। আজ তাকে প্রতি সপ্তাহে টাকা পাঠাতে হয়। যখন আমার চাকুরি নেই। কাকে বলবো কস্টের কথা।

আজ এই কথা গুলো বলার একটাই কারন। আপনার পরিবারের যে লোকটি আপনার পাশে দাড়াবে তাকে নিগৃহিত করে তার কাছ থেকে সুবিধা নিয়ে বেঁচে থাকবেন। অথচ, তার কথা ভাব্বেন না, এটা কিন্তু, কারো জন্য খারাপ বৈ ভাল কিছু হবেনা।

আমার বর্তমানে টাকা নেই। বুঝতে পারছি, প্রতিনিয়ত আমি হেরে যাচ্ছি। নাকি আমাকে হারতে বাধ্য করা হচ্ছে।

আমিও কাউকে আমার জীবন সঙ্গী হিসেবে চাই। যে সহমর্মি, সহযোগী হিসেবে পাশে থাকবে। সুন্দর শরীর সবাই চায়। আমি একটা সুন্দর মন খুজি। পাবো কি পাবো না, তার হিসেব করিনা, কারন আমি স্বার্থপর হতে শিখিনি। নিজের স্বপ্ন পূরন না হবার কষ্টটা আজো যখন কাঁদায়, তখন সে কান্নাকে হাজার ভীরে হাসি দিয়ে ঢেকে রাখা ছাড়া আমার যেন অন্য কোন উপায় খুঁজে পাইনা।

ছোট বোনটা অপরিপক্ক অবস্থায় বিয়ে অত্ঃপর নেশাখোরের সাথে হাত ধরে চলে যাওয়া সব থেকে বেশি কষ্টটা আমিই পেয়েছিলাম। কেননা, আমার কষ্টের টাকায় ওর পড়ালেখা হতো। একটা ছোট ভাই পেয়েছিলাম। সে ভদ্র ছিল নাকি ভন্ড ছিল, জানিনা। কেননা, সে আমার পাশে দাঁড়ায়নি।

কাউকে ক্ষমা করতে পারবো না। আমার সাথে কেউ ভাল করেনী। যার কোন কারন নেই।

বিয়েটা শেষ পর্যন্ত কপালে থাক বা না থাক ভাবিনা। শুধু ভাবী, আমার ভাগ্যটা দূর্ভাগ্যর কাছে হেরে গেল। আমি শুধু দেখছি, ভাবছিনা।

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

নক্ষত্রের বিদায়!

লিখেছেন এম টি উল্লাহ, ১২ ই জুলাই, ২০২৬ ভোর ৬:৫২


দেশবরেণ্য জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্যার রাত ৪ টা ১০ ঘটিকায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×