মেজাজ প্রচন্ড রকম খারাপ হয়ে আছে। সম্ভবত সবাই এই ব্যাপারে একমত, কারনেও।প্রথম কারন রাজনৈতিক অবস্থা আর জনভোগান্তি দ্বিতীয় কারন বাংলাদেশ জিততে জিততে শেষের দিকের ব্যাটসম্যান গুলার জন্য হারল!! আসল কথায় আসি!>>>>>>
প্রথমে বিরধিদলের কথায় আসি। তারা জনগনের(!?) জন্য আন্দলন করছে। তাদের বর্তমান+চিরন্তন উদ্দেশ্য সরকার হটাও!! দোষ দিবনা, এটা বিরোধীদলে থাকার পূর্বশর্ত আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে!! জনগনের(!?) শান্তি ও মুক্তির জন্য বিশাল, ঐতিহাসিক, মহা.........আন্দোলনের অংশীদার হয়ে ইতিহাসের সাক্ষী+অংশ হয়ে থাকার জন্য সবাইকে আহবান জানান হল আন্দলনে যোগ দিতে ও পরবর্তী দিক নির্দেশনার জন্য অপেক্ষা করতে। ভালো কথা। ধরে নিলাম জনগন আহ্বানে সারা দিল, ও যাবতীয় কাজ কর্ম ফেলে চল চল ঢাকা চল!! এটাও ধরে নিলাম যে কর্মসূচী সফল। কিন্তু এতে লাভ??? সবাই কাজকর্ম ফেলে আসবে এত ঝামেলা করে, দুটা কথা শুনবে, চলে যাবে। পরবর্তী কর্মসূচীর জন্য অপেক্ষা করবে, যথাসময়ে আবার আসবে, শুনবে, চলে যাবে, আসবে, শুনবে , চলে যাবে......(চলবে)!! কিন্তু আমার প্রশ্ন, এই জনগন(?!) কে/কারা আর তাদের সংখ্যা আসলে কত?? তাদের ক্ষমতাই বা কতটুকু??? সবচে বড় কথা, তাদের সাহসই বা কতটুকু??? যারা ক্ষমতায় থাকে, তাদের সুরক্ষার জন্য সশস্ত্র ও দক্ষ সৈনিক প্রস্তুত থাকে। সরকার যদি ফেলতেই হয়, এদের অতিক্রম করে সরকারপ্রধানকে ধরে বের করতে পারলেই পতন সম্ভব। এছাড়া না। তাহলে রাস্তায় রাস্তায় অজথা চেচামেচি করে কার যে কত গুষ্ঠিউদ্ধার করতে পারে কে তা সবাই যে কেন দেখেও দেখেনা তা বুঝিনা। যে দেশে হাজার হাজার মানুষের চোখের সামনে আরেকজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয় আর তা সবাই চুপচাপ দেখে, তাদের সাহসের তুলনা আসলেই হয়না। তারপরেও সাহসী মানুস আছে, কিন্তু তার সংখ্যা এত বেশি না যে সহ্যের সীমা অতিক্রম হওয়ায় সবাই একজোট হয়ে দেশের সব জঞ্জালগুলাকে বিদায় করবে।
প্রসঙ্গে আবার ফিরব, এখন একটু সরকারে কথা বলি। সরকার গঠন হওয়ার আগে, পরে হ্যান ক্যারেঙ্গা, ত্যান ক্যারেঙ্গা, ঘোড়ার ডিম ফাটায় খায়েঙ্গা......ইত্যাদি কত কথাই না হল। তারা স্বপ্নের জগতে অনেক কিছুই করেছেন। কারন তারা স্বপ্ন দেখেন, আর তা বাস্তবায়ন করেন (স্বপ্নেই)!! সে যাই হোক, এখন তাদের সময়, নিজের গলিতে কুকুরও বাঘের জোর পায়। সময়টা জতদিন আছে, ততদিন এমনিতেও তাদের চিন্তার কিছুই নাই। কারন, কারনটা উপরেই আছে, সেই সাহস। তাই আবার লেখলাম না। সবদিক দিয়েই তো আপনারা নিশ্চিন্ত, তাহলে বিরোধীদল যা করতে চাচ্ছে, তা তাদের করতে দিলে সমস্যা কোথায়?? কিছুদিন আগে/পরে আপনারাও একই কাজ করেন/করবেন। আপনাদের স্মৃতিশক্তি তো খারাপ না, ৪০ বছর আগের কে কি কখন কার আগে বলছে না বলছে সেগুলো মনে থাকতে পারলে মাত্র ৫ বছর আগের কথা মনে থাকেনা?? চিন্তার কারন নাই, বিটিভিতে পরবর্তী সরকার আসলেই সব মনে করায় দিবে। তাহলে জনগনের নিরাপত্তার জন্য অভ্যন্তরীণ যোগাযোগ ব্যাবস্থা বন্ধ করে দিয়ে জনগনের এতটা নিরাপত্তা না দিলেও চলবে। তাছারা আপনারাতো কারো নিরাপত্তার দায়ভার সাধারণত নিতে চান না/পারেন না। তাহলে হথাত করে জনগনের জন্য এতই দরদ উথলায় পরল, তা বিশ্বাস করতে পারিনা!!
আসি মধ্যবর্তী সুবিধাবাদী দলগুলার কথায়!! শীর্ষে সম্ভবত একজন প্রেমিক পুরুষ আছেন। অভিজ্ঞতা বলে প্রেমিকেরা সাধারণত কিছুটা গর্দভ প্রজাতির হয়। ফলাফল সবাই দেখতে পাচ্ছে। উল্লেখ্য, উক্ত প্রেমিকের ব্যাপারে আমি তেমন কিছু জানিনা বলে তেমন কিছুই লেখব না। তবে যতদূর শুনলাম, দেশের ভালই করছে, দিলদার মানুষ তাই ক্ষমতায় থাকতে পারেনাই। অবশ্য তাও হয়তবা পারত, কিন্তু একজন মানুষের বারোটা বাজানর জন্য একজন রমণীই যথেষ্ট, সেখানে তার জীবনে কম আসেনাই, আর নিচে ফেলার জন্যতো দুই মহিলা একজোট হইছিল, বেচারার আর কি দোষ। কিন্তু দোষ অবশ্যই আছে, কারন এর পরে পুরুষমানুষ তার পুরুষত্ব হারায় ফেলছে। তাই যেখানে যা পাইছে তাই টোকাই বেরাইছে। যাক, আর কিছু না বলি এর ব্যাপারে। এই ব্যাক্তি হয়তবা ভালো কিছু করতে পারত, কিন্তু তার টেকার কোনই সম্ভাবনা নাই ওই সেই নারীর জোটের জন্যই, তাই কথা বাড়ায় লাভ নাই।
আসি সবচে বড় সুবিধাবাদী ও উত্তরাধিকার সুত্রেপ্রাপ্ত লেজুড়বৃত্তি সম্পন্ন তথাকথিত ইসলামপ্রেমিকদের কথায়। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইসলামের প্রাধান্য এখানে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এই সুবিধাবাদীরা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না জেনেও ইসলামের নাম ভাঙ্গায় চেস্টা চালায় যাচ্ছে। আবার সেই জনগনের কথাই আসে। ধর্ম ধর্ম করে নাকে মুখে ফেনা তুলে ফেলে অনেকেই। আমার মতে এইসব মানুষের সাথে ডেস্টিনিপাগলা গুলার মানসিক অবস্থার মিল অত্যাধিক। মুক্তিযুদ্ধের সময়ের চিহ্নিত রাজাকারের গুষ্ঠিগুলার দল এখনও নেতৃত্ব দিচ্ছে আর তা চোখ বুঝে ফেনা তুলে বুলি আউরায় বেরায় দেশের ও জনগনের জন্য যে কতটা উপকার তারা করতে পারবে তার প্রশ্ন তোলাও অর্থহীন!!
উপরে, নিচে,মাঝখানে সবার কথাই বললাম। এখন আসল কালপ্রিটের কথায় আসি। জনগন!না, এখন আমি উপরে উল্লিখিত বিশেষ (!?) মার্ক দেয়া জনগনকে বুঝাচ্ছি না। আসলেই জনগন কে বুঝাচ্ছি। জনগনের এই অবস্থার জন্য কোন নির্দিষ্ট দলকে দোষ দিয়ে আমার মতে লাভ নাই। এসব দল এই অবস্থায় গেছে এই জনগনের জোরেই! এই জনগন নির্দিষ্ট কিছু দলকে ছাড়া আর কারো কথা চিন্তাই করতে পারেনা। একারনেই নতুন শক্তির অভ্যুত্থান এখানে অসম্ভব। অনেকেই বলে মন্দের ভালোই গ্রহন করতে হবে। আমার প্রশ্ন- কেন?????? আমার মতে কোন দলই উপজুক্ত না ভোট দেয়ার, আমার ভোট আমি দিবনা, না দিলে আবার জালিয়াতি হয়, বরং নিজের ভোট নিজে নস্ট করে আমার প্রতিবাদ জানাই...... এটুক মানসিকতাও কি এতবছরে কারো ভিতরে তৈরি হয়নি?? বিরোধীদলের ডাকে নিজের কাজ কর্ম ফেলে ছুটে আসেন, তারপরে পুলিশের গুলি খেয়ে, লাঠিপেটা হয়ে মরেন......আপনাকে/আপনার পরিবারকে কি আপনার দল দেখবে??? অতীত ইতিহাস কি বলে??? সরকারি দল বিরোধীদলকে বাঁশ দেয়ার জন্য বাস বন্ধ করে দিল। ফলাফল সাধারন জনগনের সীমাহীন ভোগান্তি। রাস্তায় টিভি ক্যামেরা বহনকারি গাড়িকে বলেন ভাই, আমরা একটু বারডেমে যাব, নিবেন?? অথবা আমাদের অনুরধ সরকার ও বিরোধীদল একটা সমঝোতায় আসুক, জনগনের ভোগান্তি করবেন না ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই আপনারাই ভোটের সময় প্রতিবারই ভুলে জাবেন অমুক দল আমাকে এই ভোগান্তি দিছে ওই ভোগান্তি দিছে, আমার অমুক ক্ষতির বিন্দুপরিমান দামও দেয়নি। আমার বেডরুমের নিরাপত্তা দূরে থাক, রাজপথের নিরাপত্তাও দিতে পারেনি, অমুক ইসলামিক দলেরই একটা সময় দেশের এই জনগনের ধরে ধরে জবাই করে ফেলে রাখছে, করছে ধর্ষণ ও লুটপাট। ভোট দেয়ার সময় এই কথাগুলো মনে পরেনা কেন??? কেন তখন কাগজটা ছিরে টুকরা টুকরা করে ফেলে দিতে মন চায়না?? ঠিক আছে, মনে নাহয় নাই পড়ল, তাহলে এত এত কিছুর পরেও সহ্যের সীমা এখনও কি ছারায়নি?? আমরা কি পারিনা মুক্তিযুদ্ধের সময়ের মতন সবাই একজোট ও একমত হয়ে এইসব ভাইরাসের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ করতে??? এটার জন্য না লাগবে অস্ত্র, না লাগবে প্রশিক্ষন, কিছুই লাগবে না। শুধুমাত্র নিজের বিবেকের জাগরন ও ইচ্ছা। সবাই মিলে এসব ভাইরাসগুলাকে শেষ করতে না পারি, অন্তত তাদের কাজ করার সুযোগটা তো বন্ধ করা সম্ভব নাকি?? আমি অবাক হই, আমাদের জনগনের ধৈর্য ও সহ্যক্ষমতা দেখে!! আসলেই তুলনা হয়না। আজকে এক বন্ধুর স্ট্যাটাসে দুই বন্ধুর রীতিমত যুদ্ধ লেগে গেছে বলা যায়। একটা কথা আসছিল। পা চাটা কুত্তা। আমি মুখ খারাপ না করে পারছি না, আসলেই, আমদের এই বিশাল জনগন কোন না কোন দলের পা চাটা কুত্তা। কুত্তারা খুব প্রভুভক্ত হয়, প্রভুর মৃত্যুর পরেও তার ভক্তি যায়না। আমাদের "সংখ্যাগরিষ্ঠ জনগন" কে আজ থেকে আমি "সংখ্যাগরিষ্ঠ পাচাটা কুত্তাগন" বলব। আমার আসলে আজকে রাগ আমাদের রাজনৈতিক দলগুলার উপরে না, আমার রাগ এসব সংখ্যাগরিষ্ঠ প্রভুভক্ত পা চাটা কুত্তাদের উপর। কারন এসব পাচাটা কুত্তাগুলা প্রতিদিন লাথি খাবে, কিছুক্ষন খেই খেই করবে, আবার দিন শেষে পা চাটবে। এসব পাচাটা কুত্তাগুলার জন্য দেশের কিছু বিবেক-বুদ্ধি সম্পন্ন মানবজাতি আজ বিপন্নপ্রজাতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


