জীবন এখানে সুরহীনা সেতু,ছন্দহীন বিবর্ণ।
এপাড় থেকে ওপাড়ে যাবার সুড়ঙ্গ্গ মাএ।
স্রোতহীণা নদী প্রতি মুহূর্তে আছড়ে পড়ে;
কিন্তু মুক্ত আনতে পারেনা এক রত্বিও।
নিশ্চুপ প্রহরগুলো কেরোসিনের ঝাঁঝালো গন্ধে
ক্রমশ ভারী হয়ে ওঠে।
তবুও কারিতে নুনের অবস্হান নিয়ে অবিরাম ভৎর্সনা।
বেসামাল ছেলেকে মানুষ করায় যুদ্ধরত;
অত:পর পরাজিত সৈনিকের মতো অকর্মণ্য মা হিসেবে নতি স্বীকার।
জীবন এখানে প্রতিদিন আলুর মূল্য ১৬ টাকা থেকে ২৬ টাকা কেজিতে উন্নিত।
সপ্তাহের পাঁচ দিন না যেতেই পনেরশ টাকার শ্রাদ্ধ যা দায়ভার একা আমারি;
হট্টোগোল আর কোলাহলের মধ্যেই খুঁজতে থাকা নিজের একাকীত্ব।
জীবন এখানে লেপের আদরে অন্ধকার ছুঁয়ে থাকা;
অসংখ্য ভুল বানানে ভরা ডায়রীর প্রতিটি পাতা ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




