স্যাঁতসেঁতে ধোঁয়াটে এক জীবনে
চায়ের পেয়ালায় গরম চা ঢালতে ঢালতে
বড় বেশী ক্লান্ত আমি।
এই বাড়ী থেকে ওই বাড়ী
এ ঘর থেকে ও ঘর
অর্থহীন ছুটে বেড়ানো ;
একিরকম সময়ের কাছে নিষ্পেশিত
প্রতি মুহূর্ত।
কোথায় হারিয়ে গেল -সুমি,কনা,আসমা,দিপু,
এমন আরও কতো মুখ।
বরষার কদমতো আর ফোঁটেনা ;
সবুজের মাঝে দোলেনা সাদা কাশফুল।
পথ চলতে আলতো পায়ে ছুঁয়ে যায়না
রক্ত রাঙ্গ্গা শিমুল।
স্নিগ্ধ পাতায় মোড়ানো আমার সোনালী অতীত,
কানের কাছে ঢঙ ঢঙ বাজে না-ছুটির ঘন্টা;
ভীষন কোলাহলে মত্ত শৈশব আরতো ফিরে আসেনা।
ব্ল্যাকবোর্ডে ব্যাঙ্গাত্বক কার্টূণ-"শেয়াল পন্ডিত কামিং",
তখনি চিকন বেত হাতে আরবী স্যারের প্রবেশ।
দুই হাত কানে দিয়ে পুরো ক্লাশ বেন্চের উপর দাঁড়ানো,
কখনোবা ঝপাং ঝপাং পড়তো হাতের তালুতে।
দুই টাকার খোলা আচারে পেতাম জগতের অমৃত,
হাওয়াই-মিঠাই জীবন ছিল আমার।
কখন সকাল হতো আর কখন যে রাত তার হিসেব কষিনি একদিনও।
দাড়িপাল্লা আর বৌচি ঘেড়া জীবনে কষ্ট কী
জানতেও পারিনি কখনো।
কিন্তু আজ,বড় বেশী ক্লান্ত আমি;
বয়সটাই কেবল থেমে থাকেনি-
থমকে দাঁড়িয়ে আছে বিচ্ছিন্ন কিছু মুখ
অন্ধকারে একা।।
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।