আকাশের সব কয়টা তারা
হয়তো নিভে যায়নি এখনো ;
বিচ্ছিন্ন নীলিমার নীল ফিরে পায়নি
তার অবয়ব।
ঐ যে দূরে,ছোট্ট একটা নক্ষত্র
বার বার জানিয়ে যায় তার উপস্হিতি;
তার দিকে চেয়ে বলছি-
এমনি আকাশ ছিল সেদিন,
মাথার ওপড়ে কালো মেঘের আনাগোনা।
আমার হাতে তোমার হাত
আর চোখে ছিল আগামীর স্বপ্ন।
সেই হাত আছে
সেই রাত আছে;
কেবল কালোত্বের দৌরাত্বে
ভাসিয়ে নিয়ে গ্যাছে সপ্নোময় ভেলা।
স্বপ্নের খুঁটিটা মজবুত করতে গিয়ে
ভিত্তিটাই কখন হারিয়ে ফেলেছি-
বুঝতেও পারিনি।
আজ তাই অন্ধকারে একা দাঁড়িয়ে
হাতড়ে ফিরি আমার হারানো অস্তিত্ব।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



