কল্পনার পাহাড়টাকে একদিন উড়তে দিয়েছিলাম ডানা মেলে --
তোমার ময়না হয়েছিলাম আমি।
কখনো বৃষ্টিতে ভিজে সিক্ত হয়েছি ;
কখনো ছাই হয়েছি রোদে পুড়ে।
কখনোবা সবুজের গা ঘেঁষে
পাহাড়ের ঝর্ণা হয়ে আছড়ে পড়েছি তোমার বুকে।
কখনো হয়তো কাঠবিড়ালী হয়ে আদর নিয়েছি
কঠিন আলিঙ্গনে।
তোমার উত্তাল সমুদ্রে গাংচিল হয়ে উড়ছিলাম আমি.।
একসময় রাঙা এ পায়ে শেকল পড়ালে বড় ধুমধাম করে ।
গাংচিল তখন পায়ড়া হয়ে গেল,
পালকগুলো পড়ে রইলো সাগরের তীর ঘেসে।
সমুদ্র জোয়ারও আর ওঠে না কোন অমাবস্যার টানে-
ভালোবাসার সেই শেকল কবেযে শৃংখল হয়ে গ্যাছে
বুছতেও পারিনি।
কেবল জানি--এ শেকল পড়তে গেলে আনন্দের অশ্রু হাসে;
আর খুলতে গেলে বুকের ভেতর রক্ত ঝড়ে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



