তোমার চাহনী;
নুয়ে পড়া জল আচমকা ভেজাতে পারে
মুগ্ধ অবয়ব,
তাইতো বা হাতের খোলা পাতায়
আড়াল করেছি এক জোড়া ঝর্ণা।
কাঁদবোনা- প্রতিজ্ঞা করেছিলাম ;
অবাধ্য চোখ কি তাই মানে ?
সুযোগ পেলেই উপচে পড়ে ফেনিল সাগর ।
বড্ড বেশী মলিন হয়ে গ্যাছো;
বয়সটাও বুঝি বেড়ে গ্যাছে এক নিমিষে,
আমারোতো বেলা বয়ে গ্যালো -
চলন্ত চাকায় অদৃশ্য রয়ে গ্যালো সব ।
কেবল নিরুত্তাপ আলিঙ্গন জানিয়ে দিল
তুমি আছো --আমি আছি।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



