"জানিস,এই ঈদে আমারনা তিনটা ড্রেস হয়েছে ;"
শুনেই ক্যামন ফ্যাকাশে হয়ে গেল মুখ।
"ইশ ,আমারোতো তিনটা ,আম্মা বলেছে আরও
একটা বানিয়ে দেবে "--
কাষ্টম অফিসারের কন্যার সাথে এক্সপ্লোসিফ অফিসার কন্যার
ঈদ উদযাপনের এক মধুর প্রতিযোগীতা ।
কারো পায়ের আওয়াজ পেলেই আধ শেলাই জামাটা
লুকিয়ে ফেলতাম বালিশের তলে ;
দেখে ফেললেইতো ঈদ যাবে রসাতলে ।
তিনটাতো দূরের কথা ,ঐ একটা জামাই মা শেলাই করতেন
সারা মাস জুড়ে ।
তিন ভাই-বোনের জন্যে একি রঙের কাপড় ;
মধ্য রাত অব্দি মেশিনের ঘড় ঘড় আওয়াজ
কী এক অদ্ভূৎ মাদকতা ছড়িয়ে দিত ,
ঘুমের রাজ্যে চলে যেতাম আর প্রতিদিন
ক্যালেন্ডারের পাতায় চোখ বুলাতাম --
"ঈদ আসতে আর কতোদিন বাকী ;"
পুরো কলোনীতে চাচা-চাচীর হিসেব করিনি কোনদিন ,
কেবল কড়ে আঙ্গুলে গুনেছি সালামীর টাকা ।
তখনতো এক টাকার লাল নোট সোনার মতোই দামী ;
শন-পাপড়ি ,হাওয়াই -মিঠাই ,আইসক্রীম --
পয়সা যেন ফুরতোইনা ।
কিন্তু সন্ধ্যার সাথে সাথে ফুরিয়ে যেত কিশোর বয়সের সব আনন্দ ।
ভালো খাবার বোলতে মধ্যবিত্ত যা বোঝে -
বছরে ঐ দুটো ঈদ এনে দিত আমাদের দুয়ারে ।
একটাই পাউডার দুধের নাম কেবল জানতাম --রেড কাউ ;
তাও কেনার সামর্থ ছিলনা বাবার ।
যে বাড়ীতে কাস্টার্ড হতো হুমড়ি খেয়ে পোড়তাম সবাই ।
টেলিভিশন ছিলনা ,ছিলনা ইন্টারনেট --
তবু বুক জুড়ে ছিল আনন্দ ,বাবা-মার চোখে ছিল হাসি ।
আজ আমার ১৪ সি এফ টি ভরা হরেক পদের মিষ্টী ;
ছেলে তার ছুঁয়েও দ্যাখেনা কখনো ;
ক্যাপ্টেনস ছাড়া তার মুখে কিছুই রোচেনা ।
বাহারী রঙের পোষাক আলমারীতে উপচে পড়ে --
তবু ফ্যাশনটা বুঝি ঠিক ধরা দেয়না ।
ঈদের দিন চৌদ্দ ম্যেনু হাজির করে
টেবিল সাজাই ক্যাপ্সিকাম আর লেটুশ পাতায় ,
কেউ হয়তো এক কোনা চেখে বলে --
"ভালোইতো ;রেসিপিটা দিয়েন ভাবী ।"
তারপর,সন্ধ্যা হতেই এ বাড়ী থেকে ও বাড়ী --
পরিশেষে মধ্যরাতে বিগ্গাপনের দৌরাত্যে
হন্যে হয়ে রিমোট টেপা ,
অযথাই মিথ্যে হাসির মসলা মেখে হাসতে চাওয়া ।
অবশেষে ক্লান্ত দেহে স্বপ্নলোকে মিলিয়ে যাওয়া ;
ফেলে আসা দিনগুলোতে হারিয়ে যাওয়া ঈদকে খোঁজা ।
(সবাইকে ঈদের শুভেচ্ছা ।এসময় বাবার মুখটা শুধু ভেসে ওঠে )

আলোচিত ব্লগ
Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।