ও দাদা ভাই ,
তুমি আমার সত্যিকারের দাদা হবে ?
এমনি করেই বাকি জীবন বটের মতো ছায়া দেবে ;
ও দাদা ভাই ,
তুমি আমার সত্যিকারের দাদা হবে ?
আমি নাহয় ভীষনরকম এলোমেলো ;
ভুল বানানে ভরিয়ে রাখি লেখাগুলো ।
তুমি তখন আলতো করে বকে দিও ,
ইচ্ছে হলে কানটা ধরে মলে দিও ।
লজ্জা কী আর ;
ভাইয়ের শাসন মানতে গেলে-
তুমি আমার দাদা হবে ?
সত্যিকারের দাদা হবে ?
ভাবী যখন ব্যস্ত থাকে পড়ার কাজে ;
তুমি-আমি দু'জন মিলে
রাঁধতে যাব চুলোর আঁচে ,
হোক তা নরম ,হোক তা বাজে ।
সমস্যা কী ;
গরুর মাংস ভালই হবে তোমার হাতে ।
তুমি আমার দাদা হবে ?
সত্যিকারের দাদা হবে ?
(দাদা আর ভাবীর সামনে দাঁড়িয়ে দেখলাম -আমি অতিশয় ক্ষুদ্র এক প্রানী।
এখনো অনেক কিছু শেখার বাকী আছে ।এ শুধু বয়সের ব্যবধান নয় ,ব্যবধান আমাদের ইন্দ্রিয়ে।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


