ভালোবাসার রঙ খুঁজতে গিয়ে দেখি -
আমার ঘরে ঘুমিয়ে আছে ছোট্ট ভালোবাসা ।
ঘুম কাতুরে দুষ্ট ছেলে অতি ;
মুখটি ভরা আদর দিয়ে ঠাসা।
ত্রস্ত পায়ে অফিস পথে বলি --
"উঠো বাবা ,স্কুল যেতে হবে ।"
উত্তর তার সব সময়ই রেডী --
"কার্টূন ,আগে দেখতে দিতে হবে ।"
চকলেট দাও ,গেমস কিনে দাও --
শত শত তার দাবী ;
টাকার শ্রাদ্ধ হচ্ছে দৈনিক
খাচ্ছি কেবল খাবী ।
এটা খাব না -ওটা খাব না
যতো আছে আবদার ;
মাংস রাঁধার গন্ধ পেলেই
সব ধুয়ে একাকার ।
বেলা বেড়ে যায়
ঘড়ির কাঁটাটা পাঁচটার ঘরে পড়ে ,
বসের কথা কানে ঢোকে না ;
মনযে কেমন করে ।
ডায়াল লিস্টে প্রেস করে শুনি
বাসার নম্বর বন্ধ ;
বুকের বাঁ-পাশটা কেঁপে ওঠে ভয়ে
চোখটা লাগে অন্ধ ।
দর কষাকষি ভুলে গেছি আজ
ভাড়া যতোই না থাক ;
বাড়ী যেতে হবে,মনের গহীনে
শুনতে পাচ্ছি ডাক ।
ছোট সোনা মোর বিছানায় জ্বরে
ডাকছে কেবল -"মা.."
পৃথিবীর সব উপমা ছাড়িয়ে
স্বর্গে দিলাম পা ।।
///উপমা ছাড়িয়ে ভালোবাসার স্বর্গরাজ্যে///
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাদশা: বংশালের গডফাদার

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান
শেষ রাত
২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।
বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন
আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।