যেনো তেনো মামলা না ;
একদম মন হানির মামলা।
জ্বীনা,মান হানি নয় ;
মন হানির মামলা।
যে মামলায় কোন জামিন হয় না ;
শুধু হয় যাবজ্জীবন কাড়াদন্ড।
জরিমানা অবশ্যি হয়-
তা তুমি যতোই ডলার –পাউন্ড খরচ করো না কেন
এর থেকে মুক্তির কোন পথ নেই।
জামিন তোমায় নিতে হবে আমার বাহুর তলেই,
দিনে ১০০ চুমু আর ঘন্টায় ঘন্টায় মুঠোফোনে বার্তা ;
সেই সাথে থাকবে ৫০ টা ই-মেইল।
অতো কাজের দোহাই দিয়ে দমাতে পারবেনা এই বাদীকে;
জানোতো আমার এজলাশে আমি নিজেই বিচারক।
তাহলেতো বুঝতেই পারছো-বিবাদী তোমার মুক্তি নেই।
কোর্ট বাড়ি ঘুরে ঘুরে শব্দ গুলি ব্যাপক আয়ত্ত করেছি ,
এবার তা তোমার উপর জাহির করে আজীবন শাস্তি দিয়ে যাবো -
শফেদ নরম উঠোনেই হবে তোমার আজন্ম কাড়াবাস।
--------------------------------------------------------------
এই হালকা মেজাজের লেখাটা প্রেম পিয়াসী পাঠকদের জন্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


