ধর্ম ব্যবসায়ীদের গালে আচমকা এক কঠিন চাটি -PK.
জন্মের সময় বিধাতা আমাদের শরীরে কোন চিনহ এঁকে দেন নি,তাও আমরা কেউ কেউ হিন্দু,কেউবা মুসলমান,কেউবা খৃষ্টান।কেবল পোশাক দিয়ে এবং আচার অনুষ্ঠানের মাধ্যমেই নিজেদেরকে পরিচিত করছি আমরা।কেউ বলছে সূর্য ওঠার আগে খেয়ে নাও,কেউ বলে সূর্য ডোবার পর।আবার কেউ বলে গরুকে পুজো করো আবার কেউ তারি মাংস খাচ্ছে।মসজিদ-মন্দীরের ভেতরে দান বাক্স খুলে চলছে অবাধ ব্যবসা।এমন হাজারো প্রশ্ন নিয়ে অন্য একটি গ্রহ থেকে হাজির হয়েছে পিকে(আমির খান)।রাজকুমার হিরানীর অনবদ্য মেকিং আর দূর্দান্ত সাহস দেখে আমি সত্যি মুগ্ধ,যদিও ভারতে কিছু হিন্দু সম্প্রদায় এই ছবি নিয়ে ব্যাপক ভাংচূর করছে।আমি ভাবছি অন্য কথা,এই দেশে ধর্ম নিয়ে কিছু বললেই একদম সোজা গরাদে অথবা দেশের বাইরে। আর পাশের দেশ ভারতে হিরানী হিন্দুদের ধর্ম নিয়ে সোজা আঙ্গুল তুলে প্রশ্ন করেছেন--ভগবান তোমাকে বানিয়েছে,নাকি তুমি ভগবাণকে?তাহলে তুমি ওর মূর্তি বালিয়ে পূজো দিচ্ছো কেন?
এমন প্রশ্ন পুরো জাতিকে স্তম্ভিত করে।ছোট বেলা থেকে আমরা শিখে এসেছি -ধর্ম নিয়ে কোন প্রশ্ন নয়।জন্মগত ভাবেই আমারা একেকজন এক এক ধর্মের।কিন্তু পরিচয়ে আমরা সবাই মানুষ।বড় বড় পীর ফকির আর ধর্ম জাজকরা মানুষের ইমোশন কে কাজে লাগিয়ে রীতিমতো খেলছে।আর পুরো পৃথিবীর মানুষ সেই খেলায় মত্ত।
একজনের প্রতি অন্যজনের ভালোবাসা প্রকাশ করতে আড়াল প্রয়োজন হয়,প্রয়োজন হয় অন্ধকার কোনার।কিন্তু প্রকাশ্যে চলে জীবন নিধন,বড় বড় আগ্নেয়াস্ত্র দিয়ে অবাধে চলছে হাঙ্গামা।এটা কিভাবে ধর্ম সাপোর্ট করে,না ধর্ম কখোন মিথ্যে বলতে শেখায় না।অন্য আর একটি গ্রহের এলিয়েন এসে কোন দিন ধরিয়ে দেবেনা সমাজের এইসব অসংলগ্নতা।ধর্মকে সামনে রেখে চলতে থাকা অরাজকতাও কোন দিন বন্ধ হবে না।তবু PK বিশাল এক বিপ্লব হয়ে থাকবে ছবির ইতিহাসে ।
-----------------------------------------------------------------------------
"কোন কিছু না জেনে না শুনে কেবল হাতে হাত রেখে
শুধু চার কদম এক সাথে চলো ...।"
----এক কথায় অসাধারন।
View this link
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।