পরান মাঝি-তুই বৈঠা থামা।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাঝি ,তুই বৈঠা থামা ;
আমি ঘাটের জলে ডুইবা মরতে চাই ।
মাঝ দড়িয়ার ঢেউয়ের নাচে বসন সমেত ভাইসা যাইতে চাই ,
পরান মাঝিরে, তুই বৈঠা থামা ।
বুক কাঁপি যায় জ্বারে ,এ জ্বার আসে ডাঙ্গায় বাঁধা অচিন কোন ঘরে ।
অমাবশ্যায় বসন কাঁপে ,কাপলো দড়িয়ার জল ;
আমার গতর-তোরি গতর নামলো নদের ঢল ।
তোর সোদা গন্ধে ভইরা গেসাল অংগ জরা জ্বরে ;
এখন কিবা এমন কইরা বুক কাঁপে মোর ডরে ।
মাঝি তুই বৈঠা থামা, গাঙ্গের জলে কার জানি ছায়া পিছন করে ,
সুঠাম বাহু আলগা করতেও ভয় লাগে তোর বুঝি ,
ওই খানে আর আমি নাইরে ,আছে আরেক পরী ;
তার শইল্যের গন্ধ আইস্যা আমার নাকে লাগে ,
কইলজ্যা পুইড়া যায়রে মাঝি ,কয়লা হয় এই মাটি ।
দেহের জ্বারে মনের জ্বারে একাকার হই আমি ।
পরান মাঝি-তুই বৈঠা নিয়া চইলা যা উজানে ;
তোর জন্যে বইস্যা আছে হুর পরী ওই ঘাটে ।
গলগলাইয়া চান্দের আলোয় আমার গতর ভাসে –
ভাটির টানে মরন যদি আবার ফিরা আসে ,
মাঝি ,তুই বৈঠা থামা ।গাঙ যে আমায় ডাকে।।
১১টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।