যখন আমি বইয়ের ঝোলা কাঁধে পাঠশালার পথে
তুমি তখন মায়ের হাত ধরে বাড়ী বাড়ী ছুটা কাজে ব্যস্ত।
১০ বছরেই আমি কি চমৎকার লিখতে পারি ,পড়তে পারি ;
ঐ বয়সেই তুমি বুঝে গেছ -গতর না খাটালে তোমার মুক্তি নেই।
যৌবন আসবার আগেই তুমি স্বাক্ষ্মী হয়েছ ভয়ংকর কিছু ঘটনার;
ডিসের বদৌলতে আমি উপভোগ করেছি-নর ও নারীর মাখামাখি ,
স্পর্শ করেনি কিছুই।
তুমিও ভালোবেসেছিলে ,সে তোমার সবটুকু শুধা চুষে নিয়ে ছুঁড়ে ফেলেছে
আখের ছোবড়ার মতোন ,
আমার ভলোবাসা বিছানায় না যেতে পেরে এখন অন্য নারীতে মত্ত ।
শিক্ষা আমাকে কি দিয়েছে বলো ,ড্রয়ার ভরা সার্টিফিকেট !
তুমিও সকাল হোতেই বাসন মাজো,আমিওতো তাই;
ব্যবধান কেবল একটাই -তুমি খাটো অন্যের বাড়ী হাজার টাকায়,
আমি ঘামি নিজ বাড়ীতে বিনা পয়সায়।
তোমার গায়ে হলুদ ছোঁয়াবার আগেই শ্বশুর মশাই গুনে নিয়েছিলেন
পন্চাশ হাজার টাকা,
আমার পানচিনিতেই ও বাড়ীতে পৌঁছে গছে এল সি ডি আর প্রিমিও ।
এখানেই কি আমি আর তুমিতে এক হয়ে যাই !!!
তোমার স্বামী গায়ে হাত দিলে চিৎকার করে কাঁদো ,
আমার স্বামী মেরে ফেললেও চুপ করেই থাকি ।
আমার আছে ভদ্র সমাজ ,আলমারী ভরা ডিগ্রী ;
আর আছে ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চার ভবিষ্যৎ।
তুমিতো ইচ্ছে করলেই পারো এ বাড়ী ছেড়ে ও বাড়ীতে যেতে ,
আমার কোন অনুদান নেই ,বিনে মাইনের গৃহ শিক্ষিকা আর
ব্যবস্হাপকের চাকরীটা ভালোই করছি ।
তবু প্রতি মুহূর্তে আয়নার সামনে দাঁড়ালেই শুধু তোমাকেই দেখে চলেছি ।
(রি-পোসট)
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।