আমার শরীর নিলামে উঠেছে প্রিয় //
লালশাড়ীতে আমাকে দেখতে তোমার অনেক দিনের বায়না ;
সেই কবে থেকে তুমি জোর করছিলে ,
জানতো কুচিটাই আমি ঠিক মতো ধরতে পারিনা,পুরো আস্ত একটা শাড়ী।
তুমি বললে- ওসব নিয়ে তোমার ভাবতে হবে না,তোমার আঁচল আমি সামলাবো।
চৈত্রের শেষ রাতে তুমি ঠিকি কাগজে মোড়ানো এক খানা শাড়ী ধরিয়ে দিয়ে বললে- এই নাও, তোমার নববর্ষের উপহার ;
কাল তোমায় আমি দেখতে চাই আমার দু’চোখ ভরে।
-আচ্ছা ,এত টাকা তুমি কোথায় পেলে?
সেকি অভিমান তোমার, প্রশ্ন শুনেই রাগে কটমট ।
-বছরের প্রথম দিনে একটা সামান্য শাড়ীও দিতে পারবোনা তোমায় ?
কেবল শাড়ি কি এনেছিলে ,গুনে গুনে নিয়ে এসেছ দুই ডজন চুড়ি।
কোমরে জোড়ানোর বিছা আর পায়ে দেওয়ার আলতা আনতেও ভুলোনি।
আমি যখন রংগীন শাড়ির আভরনে আয়নার সামনে কপালে আলপনা আঁকতে মগ্ন, কোথা থেকে যে তুমি আমার খোঁপায় জুরে দিলে সাদা বেলীর মালা ;
সেই মালা এখন হায়েনার পায়ে দলিত –ব্যথিত প্রিয়।
বুকের আঁচলে নিমিষে হ্যাচকা টানেই খুলে ফেললো মানুষ নামক কতোগুলো পশু ;
আমার যে গা্ল ভালোবাসার চুম্বরে ছিল সিক্ত , সেখানে কেবল লাল লাল নখের আঁচড়।
আমার প্রশান্ত বুকে তুমি এঁকে নিতে হাজার স্বপ্নের বেনুনী ;
সেখানে এখন কুকুরের বিষাক্ত আক্রমন।
তোমার বাহুর সমর্পনে জড়িয়ে রাখা আমার ছোট্ট কবুতর শরীর কখন যে ওদের খাবার বনে গেল-তা বুঝিনি তখনো।
মনে হয়েছিল আগুন লেগেছে কোথাও,
প্রাচ্যের মৃত্যূকূপে এক দল শেয়াল খাবারের লোভে এদিক ওদিক ছুটছে।
দেশে কি এমনই অভাব হলো ,ওরা আমাকেই বেছে নিল খাদ্য রূপে।
প্রশাসন তখন খেলায় মত্ত, মানুষ মত্ত দর্শকের সারিতে।
তোমার শক্ত বাহুর আড়াল থেকে ওরা আমার শরীর দেখছে,
ছাব্বিশ বছরের রমনী শরীর-এ যেন দেখেনি কেউ কোন দিনো।
কেউ বলছে-এখানে মরতে এসেছিস কেন মেয়ে ?
কেউ বা বলছে-ঠিক হয়েছে, বোঝ ; নাভীর নীচে শাড়ী পড়ার মজা।
তুমিযে আমায় জোর করে নিয়ে এলে তাতো কেউ বলছেনা গো?
উদ্ধারে ব্যস্ত মাত্র গুটি কয়েক জন বাঁচালো আমার সম্ভ্রম ;
কিন্তু ততোক্ষনে সমগ্র মিডিয়া নিয়ে গেলো শত শত ভিডিও ।
উপকার কি হলো জানিনা ;
কেবল এইটুকু জানি-আমার শরীর নিলামে উঠেছে প্রিয়।
-----------------------------------------------------------
ছবিটা দিশেহারা রাজপুত্রর ব্লগ থেকে নেওয়া।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।